এক্সপ্লোর

Jyotipriyo Mullick : লোক পাঠিয়ে সাদা কাগজে সই করিয়েছিলেন জ্যোতিপ্রিয়, বিস্ফোরক দাবি মন্ত্রীর ভুয়ো কোম্পানির ডিরেক্টর পরিচারকের

Ration Scam : এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক দাবি করেছিলেন, মন্ত্রীর কথাতেই ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে তাঁর মা ও স্ত্রীকে বসিয়েছিলেন তিনি।

কলকাতা : আপ্ত সহায়ক, হিসাব রক্ষকের পর এবার পরিচারক। মন্ত্রীর ইচ্ছাতেই কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন বলেই দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) পরিচারকও।

রাস্তায় দাঁড়িয়ে সাদা কাগজে সই করার সুবাদেই ফ্ল্যাটের জন্য লোনের টাকাও তিনি 'সাহেব'-এর থেকে পেয়েছিলেন বলেই দাবি করেছেন রেশন বন্টন দুর্নীতি তদন্তে (Ration Distribution Scam) এই মুহূর্তে ইডি হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পরিচারক। যদিও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে লোন নিয়ে কেষ্টপুরে ফ্ল্যাট করলেও দেনার ৫ লক্ষ টাকা শোধ করেছেন বলে দাবি রামস্বরূপের। 

জ্যোতিপ্রিয় মল্লিকই কৃষি দফতরে চাকরি পাইয়ে দিয়েছিলেন রামস্বরূপকে, দাবি করেছে ইডির। পাশাপাশি জ্যোতিপ্রিয়র নিয়ন্ত্রণে থাকা ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রামস্বরূপ। আর তাঁর অ্যাকাউন্ট থেকে ভুয়ো কোম্পানির অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মন্ত্রী পরিচারকের দাবি করা সাদা কাগজে সই কি তাহলে সেভাবেই ? যদিও ফ্ল্যাটের লোনের জন্য ৫ লক্ষ টাকা লোন মন্ত্রীর কাছে করার পর প্রকাশ্য রাস্তায় এসে কয়েকজন বলাতে তিনি সাদা কাগজে সই করে দিয়েছিলেন বলেই দাবি করেছেন মন্ত্রীর পরিচারক। আর তাঁর অ্যাকাউন্টে ভুয়ো লেনদেনের অর্থ ব্যবহারের পরই ফের সামনে উঠে এসেছ একই প্রশ্ন। তাহলে কি মন্ত্রী নিজেই যাবতীয় বিষয়ের ওপর নজর রাখতেন।

প্রসঙ্গত, এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক দাবি করেছিলেন, মন্ত্রীর কথাতেই ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে তাঁর মা ও স্ত্রীকে বসিয়েছিলেন তিনি। পরে একইরকম বক্তব্য উঠে এসেছিল তাঁর সিএ-র বক্তব্যেও। এবার ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে বসাকে কেন্দ্র করে কার্যত মন্ত্রীর ইচ্ছাতেই কর্মর দাবি তুললেন জ্যোতিপ্রিয়র পরিচারকও। আর যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

বিজেপি, সিপিএম সহ বিরোধী দলগুলি একযোগে কটাক্ষ করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে। পাশাপাশি শুধু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকেই নয়, রেশন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বলে অভিযোগ তুলে বিরোধী দলগুলির নিশানায় রাজ্যের শাসকদল। যদিও পাল্টা তৃণমূলের সাংসদ শান্তনু সেনের বক্তব্য, কেউ সাদা কাগজে সই করে থাকলে তার দায় একান্তভাবে সেই ব্যক্তিকেই নিতে হবে।                        

 

আরও পড়ুন- সরকারি আটা খোলা বাজারে বিক্রি-চক্রের পর্দাফাঁস, এলাকায় তুমুল উত্তেজনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget