এক্সপ্লোর

TMC Inner Clash : ভোটাভুটিতে কারচুপির অভিযোগ, নবজোয়ারে ফের বিশৃঙ্খলা, এবার হুগলিতে

Hooghly News : কখনও ছিঁড়ে দেওয়া হয় ব্য়ালট পেপার। কখনও ওঠে ব্যালট পেপার লুঠের অভিযোগ। কখনও আবার অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের। তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না।

মোহন দাস, হুগলি : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) জন্য তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। আরামবাগে অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি বক্সে ফেলার পাশাপাশি সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলে অভিযোগ। ভোটে লুঠের ট্রেনিং চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি তৃণমূল (TMC) নেতৃত্বের।

কখনও ছিঁড়ে দেওয়া হয় ব্য়ালট পেপার। কখনও ওঠে ব্যালট পেপার লুঠের অভিযোগ। কখনও আবার অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের। তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না। এবার ঘটনাস্থল হুগলির আরামবাগ। মঙ্গলবার রাতে সেখানে হরিণখোলা ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি চলছিল। অভিযোগ সেই সময় অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্স ফেলা হচ্ছিল। দেখতে পেয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান ভোট পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মহিলা কর্মী। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ। যদিও এতে দলের অন্দরেই চক্রান্ত দেখছেন অভিযুক্ত অঞ্চল সভাপতি। অন্যদিকে, পুরশুড়া ব্লকের তাঁবুতে সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলেও অভিযোগ ওঠে ।

যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেছেন, 'তৃণমূল দলটাই চোরের। ভোটের সময় কীভাবে চুরি করে ভোট করবে তার ট্রেনিং।' পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'ভোটাভুটিতে গন্ডগোল হলে তা বাতিল করা হচ্ছে। এতবড় কর্মসূচিতে এমন ঘটনা ছোটখাটো ব্যাপার। কোথাও এরকম ঘটে থাকলে সেখানে পুনরায় ভোট নেওয়া হবে'।

আরও পড়ুন- রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে মোদিকে উপহার পাঠালেন মমতা, বাংলার আম গেল রাষ্ট্রপতির কাছেও

জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কাকে প্রার্থী করতে চান, তা জানাতে গোপন ব্য়ালটের ব্যবস্থা করা হয়েছিল। ভোট যদি দেখিয়েই দিতে হয় তাহলে আর গোপন ব্যালেটের প্রয়োজন কী ? উঠছে প্রশ্ন।                                                                                      

আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget