এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব হুগলির শান্তনুকে? কী জনাতে চাইবে ইডি?

Recruitment Corruption Case: গত দু'দিনে তাঁকে প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

প্রকাশ সিন্হা, কলকাতা: নিয়োগ-দুর্নীতির মামলায় আজ ফের তলব হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তিনি হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন। 

টানা জিজ্ঞাসাবাদ:
গত দু'দিনে তাঁকে প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড (Admit Card) ও প্রায় ৩০০ জনের নামের তালিকা। সেই সমস্ত নথি কীভাবে তাঁর কাছে এল? কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলকে তিনি কীভাবে চেনেন? যুব তৃণমূল নেতার থেকে জানতে চায় ইডি। 

চাঞ্চল্যকর তথ্য:
শান্তনু-কুন্তল-তাপসের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি ইডির (ED)।  বেআইনি চাকরির গ্যারান্টার হয়েছিলেন শান্তনু। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথাতেই কুন্তলকে টাকা দেন তাপস। শান্তনুর প্রভাব খাটিয়েই চাকরি দেওয়ায় নামে টাকা নেন কুন্তল। চাকরির নামে তোলা টাকার মোটা অঙ্কের ভাগ পেয়েছেন কুন্তল, দাবি ইডির। নিয়োগ-দুর্নীতির- (Recruitment Scam) মামলায় আজ ফের তলব হুগলির (Hooghly) তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। শান্তনুর বাড়ি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা উদ্ধার। মিলেছে চাকরিপ্রার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়াও অন্যান্য তথ্য। তৃণমূল নেতা শান্তনুর বাড়িতে কেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর তালিকা ও অ্যাডমিট কার্ড? জানতে ফের শান্তনুকে তলব করল ইডি, খবরের সূত্র। হুগলিতে খোঁজ মিলেছে শান্তনুর একটি রেস্তোরাঁর, খবর সূত্রের। খতিয়ে দেখা হচ্ছে শান্তনু ও তাঁর আত্মীয়দের সম্পত্তির খতিয়ান। কুন্তল ও তাপসকে কীভাবে চিনতেন শান্তনু? চাকরি বিক্রির নামে কত টাকার লেনদেন? জানতে আজ কুন্তলের মুখোমুখি বসানো হতে পারে শান্তনুকে।

ফের গোপালের নাম:
আবার একজনের নাম তুললেন ধৃত কুন্তল। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে ফের শোনা গেল গোপাল দলপতির নাম। নিয়োগ দুর্নীতিতে গোপাল জড়িত বলে এর আগেও দাবি করেছিলেন কুন্তল ঘোষ। যদিও তৃণমূল নেতা (TMC Leader) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কুন্তল। তাঁর অভিযোগ, 'কোটি কোটি টাকা নিয়েছেন গোপাল দলপতি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিছু বলতে পারব না।' শুধু তাই নয়, শান্তনু বন্দ্যোপাধ্য়য়ারে সঙ্গে কোনওরকম যোগাযোগও অস্বীকার করেছেন কুন্তল ঘোষ। শান্তনুর কথায় চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি।তাপস মণ্ডলের সঙ্গে শান্তনুর আলাপ করিয়ে দেওয়ার কথাও অস্বীকার তাঁর।

আরও পড়ুন: টন টন কয়লা উদ্ধার! বীরভূমে ফের ফাঁস পাচার ছক

সেরা শিরোনাম

Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget