এক্সপ্লোর

Hooghly: বন্ধ জমি-বাড়ির রেজিস্ট্রেশনের কাজ, সমস্যায় সাধারণ মানুষ থেকে দলিল তৈরির লেখকরা

টানা দু'সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের কাজ। থমকে রয়েছে সরকারি রাজস্ব আদায়ের কাজও।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: একদিন, দু'দিন নয়। টানা দু'সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের কাজ। থমকে রয়েছে সরকারি রাজস্ব আদায়ের কাজও। বন্ধ রয়েছে হুগলি জেলার সাব রেজিস্টার অফিসের একাধিক কাজ। যার জেরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে দলিল তৈরির লেখকরাও। আইনত পদ্ধতিও বন্ধ রয়েছে। 

রাজ্য বাজেটের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটির উপর ২ শতাংশ ছাড়া দেওয়া হবে। সরকার নির্ধারিত জমির দাম বা ভ্যালুয়েশনের উপর ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই নতুন ব্যবস্থা কার্যকর করতে এক বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়। জানা গিয়েছে, গত দু সপ্তাহ ধরে ই-নথিকরণ ও ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ওয়েব সাইট সংস্কারের কাজ চলায় সব রকমের রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে। 

এর জেরে হুগলি জেলা সাব রেজিস্ট্রার অফিসের কাজকর্ম বন্ধ রয়েছে বর্তমানে। ল-ক্লার্কদের অভিযোগ জমির দাম নির্ধারণের জন্য যে আধুনিক ও উন্নতমানের সফটওয়্যার রয়েছে তাঁর ব্যবহার সকলকের কাছেই প্রায় অজানা। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই সফটওয়্যারের কাজের সঙ্গে এখনও অভ্যস্ত হয়ে উঠতে না পারায় দেরি হচ্ছে কর্মপদ্ধতিতে। ফলে এই সংক্রান্ত কাজ আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছেন আধিকারিকরা।  

এদিকে, জমি কেনা বেচার কাজ গোটাটাই এখন কম্পিউটারের মাধ্যমেই করা হয়। আগে হাতে হাতে করা হলেও এখন গোটা প্রক্রিয়াটাই প্রযুক্তির উপর নির্ভরশীল। অথচ আধুনিকীকরণের জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। যাদের জরুরি ভিত্তিতে জমি বিক্রির প্রয়োজন তারা সমস্যায় পড়েছেন। এছাড়াও  দলিল লিখে বা রেজিস্ট্রেশনের কাজ করিয়ে  পেট চলে বেশ দলিল লেখক ও ল-ক্লার্কদের। এই ঘটনায় এখন সমস্যায় পড়েছেন তাঁরাও। 

অন্যদিকে সরকারের রাজস্ব আদায়ও থমকে গিয়েছে। হুগলি জেলা সাব রেজিস্টার-১ জয়ন্তী মুখোপাধ্যায় বলেন, "এটি একটি নতুন সিস্টেম এসেছে। যা নিয়ে টেকনিক্যালি একটা সমস্যা হচ্ছে। সেই সমস্যা এখনও কাটিয়ে ওঠা যায়নি। তাই রেজিস্ট্রেশন হচ্ছে না। নতুন কিছু ছাড় দেওয়া হয়েছে সেগুলিকে সফটওয়্যারে বসানোর কাজ করানো হচ্ছে। যা নিয়েই সমস্যা হচ্ছে। তবে চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত সমস্যা কাটিয়ে ওঠা যায়।" জেলা সাব রেজিস্ট্রার-২ অনাদি বিশ্বাস জানান, সার্ভার ঠিকঠাক করছে। কিছুদিনের মধ্যেই হয়ত ঠিক হয়ে যাবে। তবে কবে হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget