এক্সপ্লোর

Hooghly News:বেআইনি গুলি-বন্দুক উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার গুড়াপ থানার পুুলিশের

Miscreants Arrested: বেআইনি গুলি-বন্দুক উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল গুড়াপ থানার পুুলিশ। ধৃতদের থেকে ওয়ান-শাটার পাইপ গান, ২ রাউন্ড গুলি, ভোজালি এবং রড উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। 

সৌরভ  বন্দ্যোপাধ্যায়, হুগলি: বেআইনি গুলি-বন্দুক উদ্ধারের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল গুড়াপ থানার পুুলিশ (Illegal Firearms Recovery From Hoogly)। ধৃতদের থেকে ওয়ান-শাটার পাইপ গান, ২ রাউন্ড গুলি, ভোজালি এবং রড উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। 

কী জানা গেল? 
গত কাল অর্থাৎ শনিবার রাতে, পুলিশ টহল চলার সময় পৈলান এলাকায় দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে, একটি বন্ধ কারখানার সামনে বোলেরো পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। সেখানে চার জনকে দেখে সন্দেহ হয় টহলদার টিমের। গাড়ি-সহ ৪ জনকে আটক করা হলে গুলি-ভোজালি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ৪ জন ডাকাতির উদ্দেশেই জড়ো হয়েছিল। ধৃতদের মধ্যে দু'জনের বাড়ি উত্তর ২৪ পরগনার ন্যাজাটে। একজন থাকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। চতুর্থ জন হুগলির চণ্ডীতলার বাসিন্দা। চারজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করার কথা বলে জানায় পুলিশ। 
এই রাজ্যের নানা প্রান্ত থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনার কথা প্রায়ই শোনা যায়। গত অক্টোবরে যেমন, দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার পুলিশ ওই এলাকারই জীবনমন্ডলের হাট এলাকা থেকে  সুভাষ মণ্ডলকে গ্রেফতার করে। পুলিশের দাবি, ধৃতের থেকে একটি ওয়ান শটার পিস্তল, ১ রাউন্ড কার্তুদ উদ্ধার হয়েছিল। তাদের বক্তব্য, বেআইনি অস্ত্র নিয়ে জীবনমন্ডলের হাট এলাকায় ঘোরাঘুরি করছিল সুভাষ। কিন্তু কেন? কার থেকে সে আগ্নেয়াস্ত্র পেয়েছিল? সেগুলি দিয়ে কী করার উদ্দেশ্য ছিল তার? গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এ রাজ্যের বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনা প্রায়ই শিরোনামে আসে, যার পর ফের ফোকাসে চলে আসে বেশ কিছু প্রশ্ন। প্রশাসনের নজরদারি এড়িয়ে এই ভাবে খোলামকুচির মতো আগ্নেয়াস্ত্র যেখানে সেখানে পৌঁছোয় কী ভাবে? নেপথ্য়ে কি অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছে? উত্তর দেওয়ার কেউ নেই। শুধু আতঙ্ক বাড়ে সাধারণ মানুষের। 

বার বার একই ঘটনা...
পঞ্চায়েত ভোটের আগে-পরে একাধিক এই ধরনের ঘটনার কথা প্রায়ই শোনা যায়। তার পরও এই ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। গত সেপ্টেম্বরের মাঝামাঝি দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। সে বার ভাঙড়ের কাশীপুর থানা এলাকায় বাড়ি থেকে অস্ত্র মিলেছিল। একাধিক আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারও হয় সেখান থেকে। পুলিশের দাবি, বোমা তৈরির সরঞ্জামও মিলেছিল। ধৃতরা আইএসএফের সঙ্গে যুক্ত, অভিযোগ করে তৃণমূল। সেই অভিযোগ মানেনি আইএসএফ। এবার নতুন সংযোজন হুগলি।

আরও পড়ুন:দোরগোড়ায় আরও একটা ভোট, এখনও মেলেনি ২০২১-এর নির্বাচনের টাকা, বকেয়ার দাবিতে সরব ঠিকাদাররা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget