এক্সপ্লোর

BJP: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প, ঘোষণা সুকান্তের

BJP Singur: উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর, দলে যখন ক্রমশ বাড়ছে বিদ্রোহ, তখন ফের সিঙ্গুরে শিল্পের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সোমনাথ মিত্র, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে লগ্নির আহ্বান মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আর সেদিনই সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যের শিল্পনীতি নিয়ে প্রশ্ন তুলে, সিঙ্গুরে (Singur) শিল্পের প্রতিশ্রুতি দিলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত মজুমদার দাবি করলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ১ বছরের মধ্যে সিঙ্গুরে হবে শিল্প। 

যে সিঙ্গুর রাজ্য-রাজনীতির মোড় ঘোরানো এক অধ্যায়, যে আন্দোলনের জেরে সিঙ্গুর থেকে কারখানা সরাতে বাধ্য হয়েছিল টাটারা। আর কৃষিজমি আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার রাস্তা তৈরিতে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল। ৫ মাস আগে এই সিঙ্গুরে মঞ্চ করে, শিল্পের ডাক দিয়ে তিনদিনের ধর্না কর্মসূচি নিয়েছিল বিজেপি।
 
উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পর, দলে যখন ক্রমশ বাড়ছে বিদ্রোহ, তখন ফের সিঙ্গুরে শিল্পের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার মোটরবাইকে চেপে গোপালনগরে একদা টাটাদের প্রকল্প এলাকায় যান বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন, ‘রাজ্যে কর্মদিবস নষ্ট হয় না’, বাণিজ্য সম্মেলনে শিল্পপতিদের বিনিয়োগে আহ্বান মুখ্যমন্ত্রীর

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপি সরকার আসুক, যদি কৃষকরা এখানে শিল্প করতে চান, তাঁদের মনে হয় যে এখন আমরা শিল্পের পক্ষপাতী। আমরা ৬ মাস থেকে ১ বছরের মধ্যে...আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি, ১ বছরের মধ্যে এই জমিতে শিল্প করে দেখাব। আমি শিল্পপতি ডেকে আনব। বিনিয়োগকারী আছে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "২০২৬ পর্যন্ত তো আসার গল্প নেই! ২০২৬ এর পর আরও বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে।  এসব গল্প, ঠাকুরমার ঝুলির গল্প, রূপকথা। পশ্চিমবঙ্গে বিজেপি কোনদিন ক্ষমতায় আসবে না। আর বিজেপি যে যে  রাজ্যে ক্ষমতায় আছে, তাদের দেখলে তো বলবে, ক্ষমতায় আর চাই না।।" 

বছর দেড়েক আগে সিঙ্গুরে নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস আগে সিঙ্গুরে শিল্পের জমিতে বড় বড় জলাশয় তৈরি ঘিরে বিতর্ক বাধে। সেই সিঙ্গুরেই শিল্পের প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও, দলের রাজ্য সভাপতির দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সিঙ্গুরের বিজেপি নেতা। 

গোপালনগর পঞ্চায়েতের বিজেপি নেতা ও সদস্য দীপঙ্কর বেরা বলেন, "ক্ষমতায় আসা তো অনেক দেরি। এই তো নির্বাচন সবে গেল। ক্ষমতায় আসুক তারপর তো শিল্পের কথা। ক্ষমতায় আসতে গেলে যে সংগঠন লাগে সেই সংগঠন তৈরি হচ্ছে না। কী করে স্বপ্ন দেখছেন ওনারা?" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget