এক্সপ্লোর

Hoogly News: বাম-বিজেপি-তৃণমূল, চন্দননগরে পুরভোটের ভার্চুয়াল প্রচারে জোর সব দলের

ভোটপ্রচারের কৌশল বদল করে গেরুয়া ব্রিগেড। এখন তাদের হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম। একই পথ অনুসরণ করেছে তৃণমূল ও বামেরাও।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর (হুগলি): করোনাকালে (Corona Situation) পুরভোট (Municipality Vote)। বারবার বিধি ভেঙে হচ্ছে প্রচার। অথচ ইতিমধ্যেই সংক্রমণ রুখতে একাধিক গাইডলাইন জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এই অবস্থায় হুগলির চন্দননগরে (Chandannagar) ভার্চুয়াল মাধ্যমে ভোটের প্রচারে (Vote Campaigning) জোর দিল সব দল।

করোনার তৃতীয় ঢেউয়ে ত্রাহি ত্রাহি অবস্থা। রাজ্যে (West Bengal) ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ (Covid Infection)। এই অবস্থায় আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর-সহ রাজ্যের চার পুরসভায় (Municipality Vote) ভোটগ্রহণ।

আর করোনা আবহে ভোটের প্রচারে বারবার সামনে আসছে কোভিড বিধিভঙ্গের ছবি। শাসক দল হোক কী বিরোধী দল। সবক্ষেত্রেই একই অবস্থা। সোমবারও বিজেপির প্রচারে রীতিমতো তুলকালাম বেঁধে যায় আসানসোলে।

এই প্রেক্ষাপটে এবার হুগলির চন্দননগরে ভার্চুয়াল মাধ্যমে জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সবকটি রাজনৈতিক দলই। রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইনকে অমান্য করে, রবিবার চন্দননগরের ২৬ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীকে নিয়ে মিছিল করেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। ছিলেন জেলা নেতৃত্বের আরও কয়েকজন। 

পুলিশ বাধা দেওয়ায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি। গ্রেফতার করা হয় বিধায়ক ও প্রার্থী-সহ সাতজনকে। সেই ঘটনার পরই ভোটপ্রচারের কৌশল বদল করে গেরুয়া ব্রিগেড। এখন তাদের হাতিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম। একই পথ অনুসরণ করেছে তৃণমূল ও বামেরাও।

সামনে বকেয়ার চার পৌরসভার নির্বাচন (WB Municipal Elections)। তার আগে বঙ্গ রাজনীতিতে ফের পালাবদল। এ বার বামপন্থী নেতার পুত্রবধূ বিজেপি-তে (BJP) যোগ দিলেন। একই সঙ্গে জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্ব পছন্দ তাঁর। নরেন্দ্র মোদি এবং বিজেপি-র আদর্শে বিশ্বাসী তিনি।

বীজপুর কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক জগদীশ দাস। বামপন্থী নেতা হিসেবে যথেষ্ট পরিচিতিও রয়েছে তাঁর। সেই জগদীশ বাবুর পুত্রবধূ সোমা দাস সোমবার বিজেপি-তে যোগ দিলেন। সোমবার সকালে জগদ্দলের মজদুর ভবনে তাঁকে পদ্মশিবিরে যোগদান করান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)।

এ দিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে বিজেপি-র সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপি-র পদ্মশোভিত পতাকা হাতে তুলে নেন সোমা। পালাবদলের কারণ জানতে চাইলে যুক্তি দেন, মোদির চিন্তাভাবনা, কাজের ধরন পছন্দ করেন তিনি। তাই বিজেপি-র হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন: Purulia News: বাগানবাড়িতে জেলফেরত যুবকের রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ পরিবারের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget