এক্সপ্লোর

Hooghly: ধসছে ওলন্দাজদের হাত ধরে তৈরি চুঁচুড়ার নিকাশি ব্যবস্থা, আতঙ্কে বাসিন্দারা

Chinsurah Drainage System: সংস্কারের অভাবে প্রায় ৪০০ বছরের পুরনো এই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে। ফাটল দেখা দিচ্ছে ঘরবাড়িতে। চুঁচুড়ার বড়বাজারের দত্ত লজ। ডাচ নিকাশির ওপর এই বাড়ি। বাড়িতে ফাটল।

অর্ণব মুখোপাধ্যায়, হুগলি: ওলন্দাজদের (Dutch) হাত ধরে তৈরি হয়েছিল চুঁচুড়া (Chinsurah) শহরের নিকাশি ব্যবস্থা (drainage system)। কিন্তু, সংস্কারের অভাবে, এখন ধসে যাচ্ছে সেই সিস্টেম। এর জেরেই এলাকার বেশকিছু বাড়িতে ফাটল ধরছে বলে দাবি। এই পরিস্থিতিতে পুর ও নগরোন্নয়ন দফতরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় পুর চেয়ারম্যান।

চুঁচুড়ায় নিকাশি ‘উদ্বেগ’

হুগলি মানেই উপনিবেশের একটা লম্বা কাহিনি। চন্দননগরে ফরাসি, শ্রীরামপুরে পর্তুগিজ, চুঁচুড়ায় গড়ে উঠেছিল ওলন্দাজদের উপনিবেশ। কালে কালে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। এখন সেসব শুধুই ইতিহাস। তবে উপনিবেশের সেইসব শৈলী এখনও বুকে ধারণ করে আছে ঐতিহাসিক শহরগুলো। 

যেমন, চুঁচুড়ার গঙ্গাপাড়ে বসতি স্থাপন করেছিল ওলন্দাজরা। ধীরে ধীরে গোটা একটা শহর পত্তন হয়। এই গুস্তাভের ওপর গড়ে ওঠে ইংরেজদের ব্যারাক। এখানে এখন জেলাশাসকের দফতর। চুঁচুড়ার ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা ওলন্দাজদের হাত ধরেই তৈরি। যা কিনা কলকাতায় ব্রিটিশদের তৈরি নিকাশির থেকেও পুরনো। এখনও গঙ্গার ধারে হাঁ মুখ নিয়ে দাঁড়িয়ে, এই ড্রেন। গঙ্গার পাড়ে রয়েছে কাঠের দণ্ড। যা দিয়ে ওলন্দাজরা গঙ্গার জল মাপতো।

কিন্তু, সমস্যা হচ্ছে, সংস্কারের অভাবে প্রায় ৪০০ বছরের পুরনো এই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে। ফাটল দেখা দিচ্ছে ঘরবাড়িতে। চুঁচুড়ার বড়বাজারের দত্ত লজ। ডাচ নিকাশির ওপর এই বাড়ি। বাড়িতে ফাটল। রান্না ঘরে ফাটল। ঠাকুরঘরে ফাটল।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের কথায়, 'একদিন দেখছি, থান ইঁট, নুড়ি ভেসে যাচ্ছে। ছেলে বলছে অন্যকিছু। পরে দেখা যায় রান্নাঘরের তলা ধসে গেছে।'

ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দার কথায়, 'পাঁচিল ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে রয়েছি। ডাচ নিকাশির ওপর দাঁড়িয়ে এই বাড়ি।'

সমস্যার সমাধানে, পুর ও নগরোন্নয়ন দফতরের দ্বারস্থ হয়েছেন চুঁচুড়ার পুর প্রধান। চুঁচুড়া পুরসভার পুর প্রধান অমিত রায়ের কথায়, 'আমার কাছে তো কোনও ম্যাপ নেই। আমরা ম্যাপ তৈরির জন্য বলেছি। কেএমডিএ এসেছিল। দেখে গেছে। টানেল সোয়ারেজ যদি করা যায়।'

আরও পড়ুন: North 24 Paragana: কাটল জমিজট, দেড় বছরেই বাদুড়িয়ায় ইছামতীর উপর সেতু

এই নিকাশি পরিষ্কার কী করে হয়? অমিত রায় বলেছেন, 'ব্যাক ওয়াটার হয়ে যায়। এটা একটা সমস্যা। লাইনার যদি কিছু করা যায় সেকথাও পুর ও নগরোন্নয়নমন্ত্রকে বলেছি।' পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমর কথায়, 'হ্যাঁ। ভাবনাচিন্তা আছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাহায্য নেব। পুরসভাকে বলেছি, টেন্ডার করুন।' দ্রুত সমস্যা সমাধানের অপেক্ষায় চুঁচুড়াবাসী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget