এক্সপ্লোর

Train Service: রেললাইনে ফাটল, নতুন বছরের প্রথম দিনেই ট্রেন চলাচলে বিপত্তি এই অংশে

Disrupting Train Service: নতুন বছরের প্রথম দিনেই ট্রেন চলাচলে বিপত্তি এই অংশে...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হাওড়া: রেললাইনে ফাটল,শেওড়াফুলিতে ট্রেন চলাচলে বিপত্তি নতুন বছরের প্রথম দিনেই (Disrupting Local Train Service on New year)। সকাল সাড়ে সাতটা নাগাদ শেওড়াফুলি ছাতুগঞ্চ ময়লাপোতা সংলগ্ন ছয় নম্বর লাইনে পেট্রোলিং এর সময় ফাটল দেখতে পান রেল কর্মীরা। এরপরেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে।মেন্টেনেন্স কর্মীরা কাজ শুরু করে।ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়।

প্রসঙ্গত, গত বছরের শেষে হাওড়া স্টেশনে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল। হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছিল না। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখেছিল ওই দিন দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway)।এর মধ্যে আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করা হয়েছিল। ব্যস্ত সময়ে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ শুরু হয়েছিল সেদিন হাওড়া স্টেশনে (Howrah Station)। এরপর প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর হাওড়া স্টেশনের ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু ট্রেন চলাচল হয়েছিল।

 সম্প্রতি গড়িয়ায় (Garia) ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তির ঘটনা ঘটেছিল। শিয়ালদা (Sealdah) দক্ষিণ শাখায় (South Section) বিঘ্নিত হয়েছিল ট্রেন চলাচল। বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়েছিল।  ওই সন্ধেয় সাড়ে ৭টা নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় আপ লাইনে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছিল।  আপ লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল সেদিন। ডাউন লাইনে দু-একটি ট্রেন চলছিল। শিয়ালদা তো বটেই দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে অপেক্ষারত ছিলেন যাত্রীরা। কেউ কেউ অপেক্ষা করছিলেন ট্রেনের মধ্যেই। সব মিলিয়েই ভয়াবহ ভোগান্তির শিকার হয়েছিলেন তাঁরা। দক্ষিণ শাখায় ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিংয়ের মতো একাধিক ট্রেনের রুট রয়েছে। সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ ছিল ওই দিন। সেদিন একমাত্র দক্ষিণ শাখার শিয়ালদা- বজবজ রুটে স্বাভাবিক ছিল পরিষেবা। 

আরও পড়ুন, সৌমিত্র খাঁকে প্রার্থী 'না' করার দাবি, নিজের কেন্দ্রেই BJP সাংসদের বিরুদ্ধে পোস্টার!

অপরদিকে, গত ১৬ সেপ্টেম্বর অফিস টাইমে দমদমে (Dumdum) আচমকাই লাইনচ্যুত হয়ে গিয়েছিল একটি লোকাল ট্রেন (Local Train)। লাইনচ্যুত হয়ে গিয়েছিল ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। দমদম স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছিল। প্রায় দিনভর দমদম-মাঝেরহাট (ভায়া কলকাতা স্টেশন) রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। বেশ কয়েকঘণ্টা পর ট্রেন চললেও, বেশিরভাগ ট্রেনই ছিল সময়ের থেকে দেরিতে।  এই ঘটনার ফলে যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছিলেন।   

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget