এক্সপ্লোর

Dunkuni: ওভারলোড বন্ধের দাবিতে ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত ট্রাকের মিছিল

Dunkuni: ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটারস্ অ্যাসোসিয়েশনের ডাকে হুগলি জেলা কমিটির নেতৃত্বে ট্রাক নিয়ে মহা মিছিল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র ও কমলকৃষ্ণ দে, ডানকুনি: ওভারলোড বন্ধের দাবিতে অভিনব ট্রাক মিছিল ডানকুনি থেকে বর্ধমান। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটারস্ অ্যাসোসিয়েশনের ডাকে হুগলি জেলা কমিটির নেতৃত্বে ট্রাক নিয়ে মহা মিছিল। ডানকুনি টোল প্লাজা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে পূর্ব বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ডের পর্যন্ত যায়। সেখানে গিয়ে জেলা শাসককে ডেপুটেশন দেবে ট্রাক মালিকরা।গত ৩০ শে জুলাই ওভারলোড বন্ধ নিয়ে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করে। সেখানে বলা হয়েছে ওভারলোড ধরা পড়লে কুড়ি হাজার টাকা জরিমানা হবে এবং টন প্রতি দুই হাজার টাকা করে জরিমানা করা হবে। এভাবে তিনবার জরিমানা করার পর ট্রাকের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

রাজ্য সরকারের পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ট্রাক মালিকরা। তবে তাদের অভিযোগ যে এখনও ষাট-সত্তর শতাংশ ট্রাকে ওভারলোড বন্ধ হয়নি।ফলে যারা সরকারি নির্দেশ মেনে চলছে তারা ক্ষতির মুখে পরছে। ওভারলোড বন্ধ করতে গেলে লোডিং পয়েন্টের নজরদারি করতে হবে এবং সেখানেও জরিমানা করতে হবে বলে মনে করেন ট্রাক মালিকরা। ট্রাক সংগঠনের দাবি লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে, ট্রাফিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার এম ভি আই ও ডাকপার্টির একাংশের জুলুম বন্ধ করতে হবে। করোনাকালে যেসমস্ত ট্রাক ট্যাক্স জমা করতে পারেনি তাদের ট্যাক্স মুকুব করতে হবে। জেলা শাসকের মাধ্যমে তাদের দাবি মুখ্যমন্ত্রী কাছে পৌঁছে দিতে চায় ট্রাক সংগঠন। এদিনের ট্রাক মিছিলে হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,কলকাতা সহ কয়েকটি জেলার শতাধিক ট্রাক অংশ নেয়।

ওভারলোডেড লরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া পদক্ষেপ নিয়েছে পরিবহণ দফতর। বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। আর এই কড়া ব্যবস্থা নিতেই ফল মিলেছে হাতেনাতে। ওভারলোডেড গাড়ির সংখ্যা কমাতে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে দশ গুণ। আর এর ফলেই এক ধাক্কায় আইনভাঙা গাড়ির সংখ্যা কমল ৩৫ শতাংশ। 

অভিযোগ কী? সরকারি অনুমতি যতটা আছে, তার থেকে অনেক বেশী পরিমাণ সামগ্রী নিয়ে ছুটে চলে একাধিক লরি বা ট্রাক। কলকাতা সহ রাজ্যের প্রায় সর্বত্রই এমন ছবি প্রায়ই দেখতে পাওয়া যায়। এর জেরে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ে, তেমনই বোঝাই লরির অতিরিক্ত চাপে ক্ষতি হয় রাস্তারও। অনেক চেষ্টাতেও এই সমস্যার সমাধান হচ্ছিল না। তাই এই সমস্যা দূর করতে সম্প্রতি জরিমানার পরিমাণ বেশ কয়েকগুণ বাড়িয়ে দেয় পরিবহণ দফতর। পয়লা অগাস্ট থেকে ওভারলোডেড গাড়িতে জরিমানা ২ হাজার টাকা থেকে দশ গুণ বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। আবার একই লরি যদি দ্বিতীয় বার ধরা পড়ে, তাহলে ওভারলোডিংয়ের জন্য জরিমানার পরিমাণ করা হয়েছে ৪০ হাজার টাকা।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget