এক্সপ্লোর

Durga Puja 2022 : পঞ্চদশ শতকের দত্ত মুন্সিদের পুজো-দর্শনে আসতেন কথাশিল্পী শরৎচন্দ্রও

Durga Puja 2022 : আজ পোড়োবাড়ি, শ্যাওলা পড়া ইট,পলেস্তারা খসে পড়া দেওয়ালে কান পাতলে কি কথা বলবে ইতিহাস ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভাঙচোরা ঠাকুর দালান আজও যেন ইতিহাস ( Durga Puja History ) বলে চলে। এদিকে ওদিকে কয়েকটি মন্দির সাক্ষ্য বহন করে চলেছে জমিদারিকালের । তবে সে জৌলুস যে আর নেই, তা বোঝাই যায়। 

ইতিহাস
একটা সময় দেবানন্দপুরে জমিদারি ছিল দত্ত মুন্সিদের। ১৫৮১ সালে কনৌজ থেকে এদেশে এসে জমিদারি পত্তন করেন দত্ত মুন্সিদের পঞ্চদশ পুরুষ কামদেব দত্ত।কামদেবই দুর্গা পুজোর সূচনা করেন বলে কথিত।মূলত কাঠের ব্যবসায় প্রতিপত্তি বেড়েছিল দত্ত মুন্সিদের। সেসময় সপ্তগ্রাম বন্দরে সরস্বতী নদী দিয়ে বাণিজ্য হত  ।সেই সরস্বতী নদীর পূর্ব প্রান্তে দেবানন্দপুর ছিল সে সময়ে বর্ধিঞ্চু গ্রাম । 

আজ পোড়োবাড়ি, শ্যাওলা পড়া ইট,পলেস্তারা খসে পড়া দেওয়ালে কান পাতলে কি কথা বলবে ইতিহাস ? গাছপালার জঙ্গলে ছড়িয়ে রয়েছে মন্দির, ভগ্নপ্রায় বাড়ির একাংশ, ঠাকুর দালান। স্তম্ভের উপরে ছাদ ভেঙে পড়ায় দালানের কিছুটা অংশে নতুন ছাদ ঢালা হয়েছে। তার তলাতেই হয় পুজো। 

দত্ত মুন্সিদের দুর্গাপুজোই  ( Durga Puja ) ছিল আশপাশের গ্রামের মানুষজনের একমাত্র আকর্ষণ। পুজোর দিনগুলোতে এখানেই উৎসবে মেতে উঠত গ্রামের মানুষ। পরিবার বড় হয়েছে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছেন  দত্ত মুন্সিদের পরিবারদের সদস্যরা।পুজোর সময় কেউ কেউ আসেন পিতৃপুরুষের ভিটেতে। 

পুজোর জৌলুস আর নেই
বর্তমানে সেই পুজোর জৌলুস হারিয়েছে। তবে নিয়ম নিষ্ঠা মেনে ৪০০ বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এই পুজো। দত্ত মুন্সিদের তিনটি পরিবার - বড়বাড়ি, নতুনবাড়ি ও ফুলিরতলা বাড়ি। পালা করে পুজোর দায়িত্ব নেয় তিন বাড়ি। একচালার পাঁচ পোয়া মাপের দুর্গা প্রতিমার কোনো পরিবর্তন আজও হয়নি। নবমীতে চাল কুমড়ো বলি দেওয়ার প্রথা আছে।

দশমীতে দত্ত মুন্সি পরিবারের মহিলারা ঠাকুর বরণ করে সিঁদুর খেলেন। তারপর হয় বিসর্জন। আগে জমিদার গিন্নিরা বজরা করে স্নান করতে যেতেন ত্রিবেণীতে। তাঁদের জন্য তৈরি করা হয় জেলে ঘাট। সরস্বতী নদীর সেই জেলে ঘাটে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনে যাওয়ার আগে গ্রামের বিশালাক্ষ্মী মন্দির ও কালী মন্দিরে কিছুক্ষণ বিশ্রাম নেয় প্রতিমা।

দেবানন্দপুর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। বলতে গেলে শরৎচন্দ্রের গ্রামের পুজো ছিল দত্ত মুন্সিদের পুজো। বর্তমানে দত্ত মুন্সিদের বংশের যারা জীবিত আছেন তাঁরা বলেন, তাদের পূর্বপুরুষের কাছে শুনেছেন, এই পুজো দেখতে আসতেন শরৎচন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget