এক্সপ্লোর

Hooghly News: মাঝরাতে চুঁচুড়ার বড় কালী মন্দিরে চুরি, খোয়া গেল ৭ ভরি সোনা-রুপোর গয়না

Theft At Temple: কালী মন্দির থেকে চুরি গেল সোনা ও রুপো-সহ নগদ ছ'হাজার টাকা। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, চুরি দাওয়া অলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরি। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কালী মন্দির (kali temple) থেকে চুরি (theft) গেল সোনা (gold) ও রুপো-সহ (silver) নগদ ছ'হাজার টাকা। মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, চুরি দাওয়া অলঙ্কারের পরিমাণ প্রায় সাত ভরি।  হুগলির (Hooghly) চুঁচুড়া (chinsurah)পুরসভার ২৭ নম্বর ওযার্ডের দিয়ানজি বাগানের বড় কালী মন্দিরের ঘটনা। চুরির খবর ছড়ানোর পর থেকেই এলাকায় তুমুল চাঞ্চল্য।

কী হয়েছে?
স্থানীয়দের একাংশের অভিযোগ, গত কাল মাঝ রাতে ঘটনাটি ঘটেছে। নির্দিষ্ট করে বললে, চুরি হয়েছে সম্ভবত রাত দুটোর পর। মন্দিরের দায়িত্বে থাকা হারু ধারার দাবি, 'এর আগে আমাদের এখানে কোনও মন্দিরে চুরি হয়নি। কিন্তু হঠাৎ দেখা গেল আমাদের মন্দিরে মায়ের গলা থেকে সোনার হার, মাথার টিকলি, কানের দুল, নাকের নথ সব উধাও। এমনকী প্রণামির বাক্সটাও গায়েব।' মন্দির পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ধারণা, কোনও দুষ্কৃতীই এর নেপথ্যে। বড় কালী মন্দিরে এত বড় চুরির ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের আর্জি একটাই। যে কোনও ভাবে হোক দোষীদের খুঁজে বের করে শাস্তি দিক প্রশাসন। 

জেলায় জেলায় মন্দিরে চুরি...
গত মার্চেই যেমন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক মন্দিরে চুরির চেষ্টা চলে বলে অভিযোগ। হাতেনাতে ধরা পড়েন অভিযুক্তরা। তার পরই গণপিটুনি স্থানীয়দের। জনরোষের হাত থেকে ৮ জনকে উদ্ধার করে পুলিশ। ৬ মহিলা-সহ ৮ জনকে গ্রেফতারও করা হয়। তার মাসদুয়েকের মাথায়, উত্তর ২৪ পরগনার নিমতায় কালী মন্দিরেঅ লক্ষাধিক টাকার গয়না চুরির অভিযোগ ওঠে। সিসি ক্যামেরায় মন্দিরের তালা খোলার ছবিও ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, রাত ২টো নাগাদ পিঠে ব্যাগ নিয়ে এক যুবক কালী মন্দিরের গেটের তালা খুলছে। অভিযোগ, ভিতরে ঢুকে ভেঙে দেওয়া হয় মন্দিরের ৩টি সিসি ক্যামেরা। বিগ্রহের সোনার গয়না ও মন্দিরের রুপোর বাসন-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী খোয়া যায় বলে অভিযোগ। 
আবার মাসদুয়েকের ব্যবধান। এবার ঘটনা হুগলির চুঁচুড়ায়।

আরও পড়ুন:"তোমায় প্রমাণ দিতেই হবে, বিক্রি তুমি হওনি", নিয়োগ-দুর্নীতিতে বিশিষ্টদের ভূমিকায় প্রশ্ন রুদ্রনীলের

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda
Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget