এক্সপ্লোর

Hooghly: কমেছে জোগান, করোনাকালে ধাক্কা উপার্জনেও, কষ্টে দিন কাটাচ্ছেন সিঙ্গুরের শোলা শিল্পীরা

অর্ডার পেয়েও মুখে হাসি নেই হুগলির শিল্পীদের

সোমনাথ মিত্র, হুগলি : করোনা আবহে চলছে শারদোৎসবের প্রস্তুতি। এই পরিস্থিতিতে গত বছরের চেয়ে বাড়তি অর্ডার পেয়ে, আশার আলো দেখেছিলেন শোলা শিল্পীরা। কিন্ত করোনার জেরে কাঁচামালেই পড়েছে টান। যেটুকু মিলছে মানের চেয়ে তার দামও চড়া বলে জানাচ্ছেন শিল্পীরা। আর তার জেরেও অর্ডার পেয়েও, মুখে হাসি নেই হুগলির শিল্পীদের।

সাদা শোলার কারুকাজে রঙের ছোঁয়া। কখনও আবার রং এড়িয়ে শুধু সাদাতেই মনোমুগ্ধকর শিল্প। সেই শিল্পের ছোঁয়াতেই সেজে ওঠেন মৃন্ময়ী প্রতিমা। 
থিমের যুগেও, সাবেকি প্রতিমার ডাকের সাজের জৌলুস এতটুকু ম্লান হয়নি। কিন্তু যে ডাকের সাজ ছাড়া একসময় পুজো হত না, সেই শিল্পীরাই আজ সমস্যায়। হুগলির সিঙ্গুরের বারুইপাড়া -পলতাগড় পঞ্চায়েত এলাকায় চার পুরুষের বেশি বাস শোলা শিল্পীদের। পুজোর মুখে এবারও ব্যস্ততা তাঁদের। গত বছরের খরা কাটিয়ে করোনা আবহে দুর্গাপুজোয় বাড়তি অর্ডার মিলেছে। কিন্তু তবু মুখের হাসি চওড়া হচ্ছে না তাঁদের। কারণ, করোনা আবহে কাঁচামালের অভাবের পাশাপাশি আগুন দাম। ফেরাতে হচ্ছে অর্ডার।

সিঙ্গুরের শোলা শিল্পী রথীন মালাকার বলেছেন, 'কলকাতায় বিধাননগরে শোলার মার্কেট থেকে শোলা আসত। করোনা আবহে হাট বন্ধ। য়েটুকু মিলছে তার মান ভাল নয়। দামও অনেক বেশি। জলা জমি বুজিয়ে দেওয়া হচ্ছে, কমছে শোলা। এই দাম দিয়ে জিনিস কিনে পোষাতে পারব না বলেই অনেক অর্ডার ফেরাচ্ছি।' এই পরিস্থিতিতে মজুত থাকা শোলা দিয়েই চলছে কাজ। হাত লাগিয়েছে বাড়ি ছোট সদস্য থেকে বয়স্করাও। শোলা শিল্পীর ছেলে অরিত্র মালাকার বলেছেন, 'বাবা কাজ করছে। আমি বাবাকে সাহায্য করছি। শোলা কাটতে পারি না। বাবা কাটে আমি বসিয়ে দিই।'

কাঁচামালের মূল্যবৃদ্ধি, জোগানের অভাব, লাভের অংশ কমে যাওয়ায় ইদানীং পেশা থেকে মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মও। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের প্রত্যাশায় শিল্পীরা। রথীন মালাকার আরও বলেন, 'সরকার যদি কম সুদে ঋণের ব্যবস্থা করত ভাল হত। এটুকুই।' এদিকে, সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মালিক বলেছেন, 'অসংগঠিত শ্রমিকদের জন‍্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনা আছে। মালকাররা আবেদন করলে, খতিয়ে দেখা হবে । যোজনার আওয়াত পড়লে সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন।' একটু সাহায্য পেলেই বেঁচে যাবে শোলা শিল্প। ফের আসবে সুদিন, আশায় শিল্পীরা।

আরও পড়ুন- ফের রূপনারায়ণের জল ঢুকে প্লাবিত খানাকুলের তিন-চারটি গ্রাম, আতঙ্কে বাসিন্দারা

'দুয়ারে সরকার' কর্মসূচিতে বাড়ি বাড়ি রেশন দিতে গিয়ে আক্রান্ত রেশন ডিলার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় গ্রেফতার
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget