এক্সপ্লোর

Hooghly: 'দুয়ারে সরকার' কর্মসূচিতে বাড়ি বাড়ি রেশন দিতে গিয়ে আক্রান্ত রেশন ডিলার

খোদ শাসক দলের নেতাদের হাতেই মার খেতে হল এক রেশন ডিলারকে। অভিযোগ উঠেছে যে, ওই রেশন ডিলারকে মারধর করার পাশাপাশি হেনস্থা এবং হুমকিও দেওয়া হয়েছে বলে।

মোহন দাস, হুগলী : চলছে 'দুয়ারে সরকার' কর্মসূচি। ইতিমধ্যেই এই কর্মসূচিতে চালু হয়ে গিয়েছে বাড়ি বাড়ি রেশন দেওয়ার কাজও। সেই কাজ করতে গিয়েই খোদ শাসক দলের নেতাদের হাতেই মার খেতে হল এক রেশন ডিলারকে। অভিযোগ উঠেছে যে, ওই রেশন ডিলারকে মারধর করার পাশাপাশি হেনস্থা এবং হুমকিও দেওয়া হয়েছে বলে। ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আরও পড়ুন - WB Corona Cases: রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, ১ দিনে সংক্রমিত ১৩৪ জন

আরও পড়ুন - Hooghly : দেড় মাস আগে ভেঙে যাওয়া বাঁধ উপচে ঢুকছে জল, আতঙ্কে খানাকুলের একাধিক গ্রাম

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে নিজের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বাড়ি বাড়ি গিয়ে রেশন দিচ্ছিলেন হুগলীর গোঘাটের শুনিয়া গ্রামের এক রেশন ডিলার গোরাচাঁদ গায়েন। অভিযোগ উঠেছে যে, গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নারায়ন পাঁজার দল এসে ওই রেশন ডিলারকে আক্রমণ করে। তাঁকে মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এমনকি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি ফের এলাকায় দেখলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে শাঁসিয়েও গিয়েছে তারা। এমনটাই অভিযোগ জানিয়েছেন এলাকার রেশন ডিলার গোরাচাঁদ গায়েন। খোদ শাসক দলের নেতা-কর্মীদের হাতে মারধর খাওয়া নিগ্রহের ঘটনায় কার্যত আতঙ্কে রয়েছেন ওই ব্যক্তি। ইতিমধ্যেই তিনি মহকুমার খাদ্য আধিকারিক এবং বিডিওকে অভিযোগও জানিয়েছেন। যদিও এই প্রসঙ্গে শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আরও পড়ুন - Weather Updates: রবি ও সোমবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, পূর্বাভাস আবহাওয়া দফতরের

গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক কটাক্ষ করে জানিয়েছেন যে, তৃণমূলের নেতাদের অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। কাটমানি খাওয়ার জন্য রেশন ডিলারের উপর অত্যাচার শুরু করেছে তারা। তিনি বলছেন, 'হয়তো কাটমানি পাচ্ছে না। তাই এভাবে আক্রমণ করছে ওরা।' 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget