এক্সপ্লোর

Hooghly : জওয়াদের প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস, আশঙ্কার 'মেঘ' হুগলির আলুচাষিদের মনে

Hooghly farmers : হুগলিতে আলু চাষ মার খেলে উৎপাদন ঘাটতির কারণে দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা...

সোমনাথ মিত্র, সিঙ্গুর : রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ছে হুগলি জেলার আলুচাষিদের। আলুর(Potato) বীজ বোনার সময় বেশি বৃষ্টি হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

জওয়াদের(Cyclone Jawad) প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সোমবারও বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 

এরাজ্যে ঘূর্ণিঝড় জওয়াদ আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও এর প্রভাবে গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এই পরিস্থিতিতে আশঙ্কার মেঘ সরছে না হুগলির কৃষকদের মন থেকে। কারণ, ঘূর্ণিঝড় না এলেও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। 

সিঙ্গুরের কৃষক  জগমোহন মণ্ডল বলেন, বৃষ্টি হলে আর আলু চাষ হবে না। যদিও পরে চাষ করি তাহলে আলু ছোট হয়ে যাবে, ভাল হবে না। উৎপাদন অনেক কমে যাবে।

খানাকুল, আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, জাঙ্গিপাড়া- এবছর বর্ষার শুরু থেকে পুজোর আগে পর্যন্ত তিন-তিনবার জলমগ্ন হয়েছে দামোদর, রূপনারায়ণ, শিলাবতী নদীর তীরবর্তী এই সব এলাকার বিস্তীর্ণ অংশ। তার ওপর আবার ভারী বৃষ্টি হলে আলু চাষ কতটা হবে তা নিয়ে সন্দিহান এলাকার কৃষকরা। 

সুকুমার বেরা নামে সিঙ্গুরের অপর এক কৃষক বলেন, এমনিতেই বৃষ্টিতে ধানের  অনেক ক্ষতি হয়েছে। মাটি এখনও ভিজে। এরপর যদি ভারী বৃষ্টি হয় তাহলে আর চাষ করা যাবে না, বাড়িতেই সার, বীজ পড়ে থাকবে। যারা বীজ বসিয়েছে তাদের বীজ পচে যাবে।

হুগলি(Hooghly) জেলা কৃষি দফতর সূত্রে খবর, রাজ্যে মোট আলু উৎপাদনের তিন ভাগের এক ভাগ হয় হুগলিতে। হুগলি জেলায় প্রতি বছর গড়ে ৯০ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। বছরে ২৮ থেকে ৩০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয় হুগলিতে। 

হুগলিতে আলু চাষ মার খেলে উৎপাদন ঘাটতির কারণে দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সিঙ্গুর-রতনপুর আলু ব‍্যবসায়ী সমিতির সম্পাদক প্রহ্লাদ মণ্ডল বলেন, এখন যদি ভারী বৃষ্টি হয় তাহলে চাষ আরও ১৫-২০ দিন পিছিয়ে যাবে। অগ্রহায়ণ মাস শেষ হয়ে যাবে। ফলে উৎপাদন ব‍্যাহত হবে এবং আগামী বছর আলুর দাম ৫০ টাকা পার হয়ে যাবে।

হুগলি জেলার কৃষি অধিকর্তা জয়ন্ত পাড়ুই বলেন, দুর্যোগ কাটলে আগামী ১০ দিনে সব জমিতে আলু বসানোর কাজ হয়ে যাবে। লম্বা শীতকাল থাকলে কোনও অসুবিধা হবে না।

তাই, বেশি বৃষ্টি যেন না হয়। বরুণদেবের দিকে তাকিয়ে এখন এই প্রার্থনাই করছেন হুগলির আলু চাষিরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget