এক্সপ্লোর

Hooghly: ৮ বছরের শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা! গ্রেফতার গৃহশিক্ষিকা

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর হুগলির উত্তরপাড়া। আরও এক শিশুর ওপর শিউরে ওঠার মতো নির্যাতনের অভিযোগ। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : হুগলির উত্তরপাড়ায় ৮ বছরের শিশুকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ গৃহশিক্ষিকার বিরুদ্ধে।  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার ওই ঘটনা ঘটে। শনিবার শিশুর বাড়ির লোক বিষয়টি জানতে পারেন।  তারপরই উত্তরপাড়া থানায় দায়ের করা হয় অভিযোগ।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পর হুগলির উত্তরপাড়া। আরও এক শিশুর ওপর শিউরে ওঠার মতো নির্যাতনের অভিযোগ।   পাঁশকুড়ায় ১০ মাসের শিশুকন্যাকে আছাড় মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পরিচারিকাকে। আর এবার হুগলির উত্তরপাড়া থানা এলাকায়, ৮ বছরের পড়ুয়াকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল গৃহশিক্ষিকাকে। 

পড়ুয়ার পরিবারের অভিযোগ, মঙ্গলবার কোন্নগরেরই বাসিন্দা গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে গিয়েছিল ক্লাস ওয়ানের পড়ুয়া।  সেখানে ব্যাচ করে পড়ানো হয়।  গৃহশিক্ষিকা তাকে ১ থেকে ১০০ বলতে বলেন। অভিযোগ, পড়া ভুল করায় প্রথমে বেত দিয়ে মারা হয় ওই ছাত্রকে। তারপর গায়ে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়।  ছাত্রের পরিবারের অভিযোগ, বাড়িতে ঘটনার কথা জানালে আরও শাস্তি দেওয়া হবে বলে শাসান শিক্ষিকা। 

এরপর পড়ুয়া বাড়ি চলে আসে।  তার পরিবারের দাবি, ওই গৃহশিক্ষিকা শিশুর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে তাকে বাড়িতে পাঠিয়ে দেন।  বাড়ির লোককে গৃহশিক্ষিকা জানান, অসাবধানে শিশুর গায়ে ছ্যাঁকা লেগে গেছে।

শিশুটি এতদিন কিছু বলেনি। ভয়ে মুখ বুজে যন্ত্রণা সহ্য করেছে।  শনিবার বাড়ির লোক ব্যান্ডেজ খুলে বিষয়টি জানতে পারে। 

আক্রান্ত শিশুর মা অভিযুক্তর শাস্তি দাবি করেছেন। তিনি বলেছেন, উনিও একজন মা।  কী করে তিনি এমন ঘটনা ঘটালেন! এখন অনেকেই অভিযোগ তুলতে বলছেন।

শনিবার রাতেই গ্রেফতার করা হয় গৃহশিক্ষিকা রুণু ঘোষকে।

অভিযুক্ত গৃহশিক্ষিকা  বলেছেন, বাচ্চাটা একদমই পড়া করত না। তাই আমি ভয় দেখাতে গিয়েছিলাম। খুন্তি যে গরম ছিল, তা বুঝতে পারিনি। আমি চিকিত্‍সা করি। বাবা-মাকেও জানিয়েছিলাম।

ধৃত গৃহশিক্ষিকারও ১০ বছরের কন্যাসন্তান রয়েছে।  তা সত্ত্বেও তিনি কী করে ৮ বছরের পড়ুয়ার সঙ্গে এমনটা করতে পারলেন, তা বুঝে উঠতে পারছেন না কেউই। 

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget