এক্সপ্লোর

Hooghly: মধ্যরাতে গৃহস্থের হাত-পা বেঁধে, ভয় দেখিয়ে দুঃসাহসিক ডাকাতি হরিপালে, আতঙ্কে এলাকাবাসী

Hooghly News: পরিবারের লোকজনের দাবি সব দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল কাপড়ে। শুধু চোখ গুলো দেখা যাচ্ছিল পাঁচ জনের। লোহার রড, ধারালো কাটারি, ভোজালি জাতীয় অস্ত্র ছিল ডাকাতদের হাতে।

সোমনাথ মিত্র, হুগলি: আবারও রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি (Dacoity)। হরিপাল থানার ইলিপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুর গ্রামের ঘটনা। গতকাল রাতে সেখানের দুটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। ঠিক যেন সিনেমার দৃশ্য। প্রথমে তালা ভেঙে ঘরে ঢোকে ডাকাতেরা। এরপর গৃহস্থদের মারধর করেন বলেও অভিযোগ। তারপর তাঁদের বেঁধে রেখে লুঠপাঠ চালায় পাঁচ জনের ডাকাত দল। ঘটনায় প্রবল আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে , গতকাল অর্থাৎ শনিবার রাত ১২টার পরেই পাঁচ জনের ডাকাতদল আচমকা হানা দেয় সঞ্জয় ঘোষের বাড়িতে। বাইরের গেটের তালা ভেঙে ঘরে ঢুকে দরজা ভেঙে ফেলে দুস্কৃতীরা। এরপর তারা বাড়ির লোকজনকে মারধর করে এবং সকলকে বেঁধে রেখে চালায় লুঠপাট। প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ডাকাতদের হাতে ছিল ধারালো অস্ত্র, অভিযোগ এমনটাই। প্রায় ১ ঘণ্টা লুঠপাট চালিয়ে রাত ১টা নাগাদ সঞ্জয় ঘোষের ভাই রঙ্গনের বাড়িতে ঢোকে ডাকাত দল। সেখানেও গ্রিলের  তালা ভেঙে, ঘরের দরজায় ধাক্কা দেওয়ার পর, লক ভেঙে তারা ভিতরে ঢুকে যায়। সেখানেও মারধর করে ভয় দেখিয়ে সবাইকে বেঁধে প্রায় ১ ঘণ্টা লুঠপাট চালিয়ে প্রায় ২টো নাগাদ চম্পট দেয় ডাকাত দল। আতঙ্ক কাটিয়ে প্রায় ৩টে নাগাদ প্রতিবেশীদের ফোন করার শক্তি পান পরিবারের সদস্যরা। সব শুনে প্রতিবেশীরা এসে তাঁদের উদ্ধার করে। সকালে ঘটনাস্থলে আসেন হরিপাল থানার পুলিশ। 

পরিবারের লোকজনের দাবি সব দুষ্কৃতীদের মুখ ঢাকা ছিল কাপড়ে। শুধু চোখ গুলো দেখা যাচ্ছিল পাঁচ জনের। লোহার রড, ধারালো কাটারি, ভোজালি জাতীয় অস্ত্র ছিল ডাকাতদের হাতে। তবে কী ভাষায় তারা কথা বলছিল তা স্পষ্ট বুঝতে পারেননি নির্যাতিত বাড়ির লোকজনেরা। দুই ভাইয়ের বাড়ি থেকে আনুমানিক ১৫ ভরি সোনা ও ২০ হাজার টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা, জানিয়েছেন বাড়ির সদস‍্যরা। ঘটনার পর তদন্তে নেমেছে হরিপাল থানার পুলিশ।

আরও পড়ুন: Fake News: অন্যের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চেম্বার চালানোর অভিযোগ, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget