এক্সপ্লোর

Hooghly News: ফের রেল অবরোধ হুগলির খন্যানে, চরম দুর্ভোগ অফিস যাত্রীদের

Hooghly Rail Blockade Again: রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ।

হুগলি: হুগলির খন্যানে ফের রেল অবরোধ। রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ফের অফিস টাইমে হুগলির খন্যান স্টেশনে রেল অবরোধ (Hooghly Rail Blockade)। আশ্বাস দিয়েও স্পেশাল ট্রেনের (Special Train) সংখ্যা বাড়ানো হয়নি বলে অভিযোগ। সকাল ৭টা ১০ মিনিটে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। আটকে পড়েছে লোকাল ট্রেন। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে। নিত্যযাত্রীদের অভিযোগ, তারপরও আজ সকাল থেকে ছবিটা বদলায়নি। বাড়ানো হয়নি স্পেশাল ট্রেনের সংখ্যা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

অভিযোগ, ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা

স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে গতকালও অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ  হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। কয়েকজন আহত হয় বলে খবর। যাত্রীদের জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। অভিযোগ, ভিড়ের চাপে মাঝপথে উঠতে পারছেন না যাত্রীরা। এর প্রতিবাদে গতকাল সকাল পৌনে ৮টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে বেশ কিছু স্পেশাল ট্রেন। পূর্ব রেলের আশ্বাস, আগামীকাল থেকে বাড়বে স্পেশাল ট্রেনের সংখ্যা। আজ বেশ কিছু মেল বা এক্সপ্রেস ট্রেনকে ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে দাঁড় করানো হবে। তবে ফের আজও ফের রেল অবরোধের জেরে কার্যত চরম দুর্ভোগ অফিস যাত্রীদের।

আরও পড়ুন, 'আমরা কারও চাকরি খাইনি', শিক্ষকদিবসে ক্ষোভ উগরে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে  ইদানিংকালে একাধিক ইস্যুতে বারবার অবরোধের ঘটনা উঠে আসছে

প্রসঙ্গত, রাজ্যের ইদানিংকালে একাধিক ইস্যুতে বারবার অবরোধের ঘটনা উঠে আসছে। কখনও গ্যালোপিন ট্রেন দাঁড়ানোর দাবিতে, কখনও ট্রেন দেরিতে ছাড়ার যুক্তিতে, আবার কখনও ট্রেন বাড়ানোর যুক্তিতে একের পর এক অবরোধের ঘটনা উঠে এসেছে। তবে রেলের তরফে একাধিক অভিযোগের ইস্যুতে বারবার অবরোধ চলছে। মূলত স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে গতকাল খন্যান, পাণ্ডুয়া ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ করা হয়। রেলের প্রতিশ্রুতি পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ উঠলেও ফের আজ রেল অবরোধ। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিশ্রুতি রেলের তরফে মিললেও শেষ অবধি স্পেশাল ট্রেন বাড়ানো হয়নি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget