এক্সপ্লোর

Chinsurah Agitation: বচসার জেরে আত্মীয়ের বাঁশের আঘাতে মৃত মদ্যপ, তীব্র উত্তেজনা চুঁচুড়ায়

Chinsurah Murder: ১৮ মার্চ চুঁচুড়ার মোগলটুলি এলাকায় অমল খান নামে এক মদ্যপ ব্যক্তিকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে তাঁর এক আত্মীয় মাজিদ আনসারি। শনিবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির মৃত্যু হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়: সামান্য বিষয় নিয়ে ঝামেলার জেরে মদ্যপ আত্মীয়কে (Drunk man's murder) মাথায় বাঁশ দিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার চুঁচুড়া শহরের মোগলটুলি (Mogoltuli) এলাকায়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেওয়ায় চুঁচড়া থানায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শনিবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে (Imambara sadar hospital) ভর্তি থাকা অবস্থায় জখম ব্যক্তির মৃত্যু হওয়ার পরই হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্য ও পরিচিতরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে, ঘটনাটির (Chinsurah Murder) সূত্রপাত হয় গত ১৮ মার্চ সোমবার। ওইদিন বিকেলে মোগলটুলি এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান বছর ৪৪-এর অমল খান নামে এক ব্যক্তি। আর তারপরই অকথ্য ভাষায় শুরু করে গালাগালি। যার জেরে  ওই এলাকায় থাকা মাজিদ আনসারি নামে তাঁরই এক আত্মীয়ের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। পরে হাতাহাতি থেকে লেগে যায় তুমুল মারামারি। এর মাঝেই রাস্তার ধারে পড়ে থাকা একটি খেঁটো বাঁশ দিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করার অভিযোগ ওঠে মাজিদ আনসারির বিরুদ্ধে। তার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে যান অমল। এইভাবে বেশ কিছুক্ষণ পরে থাকার পর স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

অন্যদিকে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মোগলটুলি এলাকায়। অমলের পরিচিত ও স্থানীয়দের একাংশ গিয়ে অভিযুক্ত মাজিদ আনসারির বাড়িতে গিয়ে শুক্রবার ভাঙচুর চালায়। এরপর  শনিবার সকালে ইমামবাড়া হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাকালীন মৃত্যু হয় অমল খানের। আর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিমিষে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

মৃতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় যে শনিবার নয় অমলের মৃত্যু আগেই হয়েছে। পাশাপাশি পুলিশ এখনও পর্যন্ত কেন অভিযুক্তকে ধরতে পারেনি সেই অভিযোগ করে ইমামবাড়া হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের আত্মীয়-পরিজন এবং মোগলটুলির বাসিন্দারা। খবর পেয়ে চুঁচড়া থানার আইসি রামেশ্বর ওঝা প্রচুর পুলিশকর্মী নিয়ে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

 এপ্রসঙ্গে মৃতের স্ত্রী মৌসুমী বিবি বলেন, “ঘটনার দিন আমাকে ফোন করে ডাকা হয়। হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামীর মাথায় দশটা সেলাই পরেছে আর তাঁর কোনও জ্ঞান নেই। কী যে হল ওকে বাঁচাতে পারলাম না। নেশা করত বলে আমার সঙ্গে অশান্তি হত। আমি বলেছিলাম শুধরে যাও। গত পাঁচ মাস আমি স্বামীর ঘরে ছিলাম না। মা-বোনের সঙ্গে বাপের বাড়িতে থাকতাম। ও বারবার আমাকে বলত বাড়িতে চলে এসো।” 

অমল খানের ভাই শেখ সৌকত বলেন, “আমার দাদাকে পিটিয়ে মেরেছে মাজিদ আনসারি। অভিযুক্তকে পুলিশ এখনও ধরতে পারেনি। আমরা এই বিষয়ে কিছু বলতে গেলে পুলিশ ভয় দেখাচ্ছে।”

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। গতকাল রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তবে অভিযুক্ত মাজিদ ফেরার থাকায় তার নাগাল পাওয়া যায়নি। 

আরও পড়ুন: ওলাবিবি তলায় প্রার্থনা, পোলবায় প্রচারে বেরিয়ে গ্রামের মানুষের সঙ্গে রান্নায় হাত লাগালেন লকেট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget