এক্সপ্লোর

Dengue: ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, মশাবাহিত রোগে মৃত্যু উত্তরপাড়ার যুবকের

Hooghly News: আবার মৃত্যু, আবার স্বজন হারানোর যন্ত্রণা। ডেঙ্গিতে ফের অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ।  মৃত্যু হল উত্তরপাড়ার ডেঙ্গি আক্রান্ত যুবকের। মৃতের নাম সন্দীপকুমার মুখোপাধ্যায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: আবার প্রাণ কাড়ল ডেঙ্গি। মশাবাহিত রোগে মৃত্যু হল, উত্তরপাড়ার বাসিন্দা, ৩৭ বছরের যুবকের। শোকে স্তব্ধ পরিবার। হুগলিতে হুহু করে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরে, হুগলিতে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫০জন।

আবার প্রাণ কাড়ল ডেঙ্গি: আবার মৃত্যু, আবার স্বজন হারানোর যন্ত্রণা। ডেঙ্গিতে ফের অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ।  মৃত্যু হল উত্তরপাড়ার ডেঙ্গি আক্রান্ত যুবকের। মৃতের নাম সন্দীপকুমার মুখোপাধ্যায়। বাড়ি হুগলির উত্তরপাড়ার শিবনারায়ণ স্ট্রিটে। বেসরকারি সংস্থার কর্মী ছিলেন তিনি। পরিবারে, বাবা, মা, স্ত্রী ও ১০ বছরের এক মেয়ে আছে সন্দীপের। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার, অর্থাত্‍ ২৬ অগাস্ট থেকে জ্বরে ভুগছিলেন সন্দীপ। বাড়িতেই পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান।  আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় উত্তরপাড়ার মহামায়া হাসপাতালে। সেখানেই, টেস্টে ধরা পড়ে, তিনি ডেঙ্গি আক্রান্ত।

এক সপ্তাহ ধরে চলে যমে মানুষে টানাটানি, শুক্রবার সেই যুদ্ধ শেষ। জীবনের কাছে হেরে গেলেন, বছর ৩৭-এর সন্দীপ।  মৃতের বাবা উজ্জ্বলকুমার মুখোপাধ্যায় বলেন, “এক সপ্তাহ আগে বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পরে যায় সন্দীপ।দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করি।কোনভাবেই তার জ্ঞান ফিরছিল না এদিকে নার্সিংহোমের বিল উঠে যায়।রক্ত পরীক্ষায় জানতে পারি তার ডেঙ্গু হয়েছে তার আগে আমরা কিছুই বুঝতে পারিনি।’’ হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, “ডেঙ্গিতে মৃত্যু তো হওয়ার কথা না। প্রচুর কোমর্বিডিটি রয়েছে। পেশেন্ট অনেকগুলো জায়গায় মুভ করেছে। রোগীর কী সিচুয়েশন হয়েছে দেখছি। যেদিন জ্বর হয়েছে, ৫ দিনের মধ্যে বেশি হলে টেস্ট করিয়ে নিতে হয়। তাহলে বোঝা যাবে ডেঙ্গি হয়েছে কি না।  

এ বছর হুগলি জেলায় হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি বছর এখনও হুগলিতে পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৫০। তার মধ্যে, শহরাঞ্চলে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৭১, গ্রামীণ এলাকায় ৭৮। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হুগলির উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর, চন্দননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হওয়ার প্রবণতা সবথেকে বেশি। শুক্রবার, উত্তরপাড়া পুরসভার তরফে, বিভিন্ন ওয়ার্ডে মশা মারার তেল স্প্রে করা হয়।

আরও পড়ুন: Erosion: নদী গর্ভে রাস্তা থেকে একাধিক বাড়ি, আতঙ্কে ঘর ছাড়া নদীপারের বাসিন্দারা

চলতি সপ্তাহের বুধবার, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৩৭ বছরের অক্ষয় মজুমদারের। ১৫ অগাস্ট মৃত্যু হয় হাওড়া পুরসভারই ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালডাঙার বাসিন্দা মিলন রীতের। গত ৪ অগাস্ট মশাবাহিত এই রোগে প্রাণ যায়, কালীঘাটের বাসিন্দা ১২ বছরের এক স্কুল ছাত্রের।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget