এক্সপ্লোর

Hooghly News: আরপিএফ কর্মীর চেষ্টায় জীবন বাঁচল দুই মহিলা যাত্রীর, ঘটনা ক্যামেরাবন্দি সিসিটিভিতে

Bandel: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা যাত্রী। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সামান্য একটু দেরি হলেই ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন (Train) আর প্ল্যাটফর্মের মাঝে পড়ে যাচ্ছিলেন দুই মহিলা যাত্রী (Woman Passenger)। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ঝুলতে থাকেন। সেই সময় দৌড়ে এসে তাঁদের প্রাণ বাঁচান কর্মরত আরপিএফ (RPF) কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ব্যান্ডেল স্টেশনে (Bandel Station)। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে সিসিটিভিতে।

প্রাণ বাঁচল দুই মহিলা যাত্রীর-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা দশে ব্যান্ডেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ডাউন ব্যান্ডেল - হাওড়া লোকাল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময়েই ট্রেন ছাড়ে। কিন্তু ট্রেন ছাড়তেই দেখা যায় দুই মহিলা যাত্রী দৌড়ে এসে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন। দুই মহিলা যাত্রীরই বয়স পঞ্চাশের কাছাকাছি। একেবারে ভোরের ট্রেন হওয়ায় সেই সময় ট্রেনেও যাত্রী কম ছিল। প্ল্যাটফর্মেও হাতে গোনা কয়েকজন যাত্রী ছিলেন। তাঁরা জানাচ্ছেন, চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে টাল সামলাতে পারেননি ওই দুই মহিলা যাত্রী। আর তারপরই টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তাঁদের। কোনওক্রমে ট্রেনের দরজার হাতল ধরে ফেলেন। কিন্তু তারপর দেখা যায় ট্রেনের দরজার লোহার রড ধরে তাঁরা চলন্ত ট্রেনের সঙ্গে এগিয়ে চলেছেন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা এবং প্ল্যাটফর্মে থাকা গুটিকয়েক যাত্রী।

আরও পড়ুন - Hooghly: বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, অভিযোগেও মেলেনি সুরাহা, পুরসভার গোডাউনে তালা ঝুলিয়ে বিক্ষোভ

জানা গিয়েছে, সেই সময় ব্যান্ডেল স্টেশনে কর্তব্যরত ছিলেন আরপিএফ কর্মী আশিস সিংহ। তিনি ওই পরিস্থিতি দেখে ছুটে যান দুই যাত্রীকে বাঁচাতে। কোনওরকমে দুই মহিলাকে প্ল্যাটফর্মের দিকে টেনে নিয়ে আসেন। তাঁদের প্রাণ বাঁচাতে গিয়ে দুই যাত্রীকে নিয়েই প্ল্যাটফর্মে ছিটকে পড়েন তিনি। ঘটনা নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন গার্ড। এরপর ওই দুই মহিলা যাত্রীকে ওই ট্রেনেই অক্ষত অবস্থায় তুলে দেন কর্তব্যরত আরপিএফ কর্মী আশিস সিংহ। জানা যাচ্ছে, এই ঘটনায় ওই দুই মহিলা যাত্রীর বিশেষ কোনও চোট আঘাত লাগেনি। আরপিএফ কর্মীর তৎপরতায় এ যাত্রায় প্রাণ বাঁচে তাঁদের। তাঁদের ট্রেনে তুলে দেওয়ার পর ছাড়ে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল (Bandel Local)। গোটা ঘটনা ধরা পড়েছে ব্যান্ডেল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget