এক্সপ্লোর

Hooghly News: কলেজ নির্বাচন , ফি কমানোর দাবি, এসএফআইয়ের মিছিল ঘিরে রণক্ষেত্র উত্তরপাড়া

Hooghly News Update: সিপিএমের (CPM) ছাত্র সংগঠন SFI ও তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, হুগলির উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের সামনে। জখম দু’পক্ষের বেশ কয়েকজন।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: কলেজ নির্বাচন (College Union Election), ফি (Fees) কমানো-সহ একাধিক দাবিতে এসএফআইয়ের (SFI) মিছিল ঘিরে উত্তরপাড়া (Uttarpara) প্যারীমোহন কলেজের (Parimohan College) সামনে ধুন্ধুমার। এসএফআই (SFI) ও তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সদস্যদের হাতাহাতি। বাঁশ-লাঠি দিয়ে মারধর। সংঘর্ষে জখম উভয়পক্ষের বেশ কয়েকজন। এসএফআইয়ের দাবি, মিছিল কলেজের সামনে পৌঁছনোর পর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। টিএমসিপি-র দাবি, কলেজের সামনে দাঁড়িয়ে থাকা তাদের সদস্যদের ওপর প্রথমে হামলা চালায় এসএফআইয়ের সদস্যরাই। ঘটনাস্থলে উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara Police Station)।

ব্যাট-বাঁশ দিয়ে মারধর। তারপর কিল, ঘুসি, লাথি, রাস্তায় ফেলে মারধর। পুলিশের সামনেই হাতাহাতি। দু’পক্ষের মাঝে ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের। সিপিএমের ছাত্র সংগঠন SFI ও তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, হুগলির উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের সামনে। জখম দু’পক্ষের বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে, সেখানেও উত্তেজনা ছড়ায়।

কলেজের ছাত্র সংসদ নির্বাচন, ফি কমানো-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সকালে কলেজের সামনে মিছিল করেন SFI’র কর্মী-সমর্থকরা। অভিযোগ, মিছিল কলেজের সামনে পৌঁছতেই তাঁদের উপর চড়াও হন তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা। বাঁশ-ব্যাট দিয়ে মারধর করা হয়।

পাল্টা, তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) দাবি, মিছিল থেকে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা তাদের সদস্যদের উপর হামলা চালায় SFI।  কলেজ কর্তৃপক্ষের দাবি, কলেজের ভিতরে কোনও গন্ডগোল হয়নি। যা হয়েছে তা রাস্তায়। উত্তরপাড়া থানার পুলিশ (Uttarpara Police Station) জানিয়েছে,  ছাত্রদের দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এক সপ্তাহ নিখোঁজ থাকার পর দিনকয়েক আগে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম সুমন্ত বেরা (২৫)। হুগলির তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের তেঘরি এলাকায় আজ সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল‍্য ছড়ায়।

আরও পড়ুন: North 24 Parganas Weather Forecast: কবে পড়বে জাঁকিয়ে শীত? আজ উত্তর ২৪ পরগণার আবহাওয়া কেমন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget