এক্সপ্লোর

Hooghly : চিকিৎসা শুরু করতে দেরি ? শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে রোগিণীর মৃত্যু ঘিরে তাণ্ডব

Srirampur Walls Hospital : রবিবার সকালে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি হন রিষড়ার লীলা পাসোয়ান।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত : হুগলির (Hooghly) শ্রীরামপুর (Srirampur) ওয়ালশ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগিণীর মৃত্যুর অভিযোগ। যার জেরে তাণ্ডব চলল হাসপাতালে। উঠল চিকিৎসক নিগ্রহের অভিযোগ। অন্যদিকে, চিকিৎসার গাফিলতিতে আসানসোল জেলা হাসপাতালেও শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। যার জেরে হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের পরিজনরা।

রোগী মৃত্যুর জের। দুই জেলার দুই সরকারি হাসপাতালে আছড়ে পড়ল আক্রোশ। দেদার ভাঙচুর চলল। দীর্ঘক্ষণ ধরে চলল অশান্তি। চিকিৎসক নিগ্রহের অভিযোগ পর্যন্ত উঠল। 

শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভাঙচুর-

রোগীমৃত্যু ঘিরে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভাঙচুর চলে। রবিবার সকালে পেটে তীব্র যন্ত্রণা নিয়ে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে ভর্তি হন রিষড়ার লীলা পাসোয়ান। তাঁর পরিবারেরর দাবি, চিকিৎসা শুরু করতে দেরি করায় হাসপাতালেই এমার্জেন্সিতেই মারা যান ওই মহিলা। এরপরই এমার্জেন্সিতে ধুন্ধুমার বাধান মৃতার পরিজনরা।

আরও পড়ুন ; চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর নার্সিংহোমে

যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। শ্রীরামপুর থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার কয়েকজন আত্মীয়কে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়।

এদিকে শিশুমৃত্যুর জেরে আসানসোলে হাসপাতালেও ধুন্ধুমার বাধে। রবিবার সকালে ২ বছরের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তেতে ওঠে আসানসোল জেলা হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এমার্জেন্সিতে ভাঙচুর চালায় মৃত শিশুর পরিজনরা। আসানসোল জেলা হাসপাতালের নার্স ইনচার্জ বলেন, এখানে ভাঙচুর করেছে। এমার্জেন্সি তছনছ করে দিয়েছে। এবার কী করে আমরা অন্য রোগীদের দেখব।

খবর পেয়ে হাসপাতালে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মৃত শিশুর পরিজনদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ অফিসাররা। তবে ঘটনার জেরে অন্য রোগী ও তাঁদের পরিজনরা আতঙ্কে। আসানসোল জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শঙ্করী মাজি বলেন, দুর্ভাগ্যজনক ভাঙচুরের ঘটনা। ৩ জনের বিশিষ্ট চিকিৎসককে নিয়ে তদন্ত কমিটি গড়া হয়েছে। এর জন্য ভাঙচুর ঠিক নয়, পরিষেবা দিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৫.২৬)।উত্তর থেকে দক্ষিণ, প্রশাসনিক বৈঠকে ১৭ জন তৃণমূল বিধায়ক, হাজির সাংসদও
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৫.২০২৬)।'বন্দুক দেখিয়ে জমি দখল, তাও ফ্ল্যাট দেয়নি শান্তনু-কামদাররা',বিচার চাইতে মুখ্যমন্ত্রীর কাছে অসহায় অশীতিপর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget