এক্সপ্লোর

Hooghly News: কামারপুকুর কলেজে TMCP-র উপর হামলার অভিযোগ, চলল ইটবৃষ্টি; উত্তেজনা ঠেকাতে পুলিশ

TMCP: তৃণমূল কর্মাধ্যক্ষর নির্দেশেই বিজেপি-আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র ইউনিট সেক্রেটারির

কামারপুকুর : কামারপুকুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। কলেজ চত্বরেই ইটবৃষ্টি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিকে হামলা ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এসেছে।তৃণমূল কর্মাধ্যক্ষর নির্দেশেই বিজেপি-আইএসএফ হামলা চালিয়েছে বলে অভিযোগ টিএমসিপি-র ইউনিট সেক্রেটারির।

কামারপুকুর কলেজের ইউনিট সেক্রেটারি মিজানুর খান বলেন, "আমরা গ্রাউন্ডে বসেছিলাম। হঠাৎ কিছু বহিরাগত দুষ্কৃতী , বিজেপি ও আইএসএফ গুন্ডাবাহিনীকে ভাড়া করে নিয়ে এসে আমাদের রানিং স্টুডেন্টদের উপর হাত দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদকে হালকা করার জন্য এই অবস্থা করেছে। মারধর করা হয়েছে। আমাদের কিছু ছেলেকে হাসপাতাল পাঠানো হয়েছে। এটা পুরো কামারপুকুর অঞ্চলের প্রধান এবং কামারপুকুর অঞ্চলের কৃষি কর্মাধ্যক্ষের নেতৃত্বে এটা হয়েছে।" 

গত বছর অগাস্ট মাসে র‍্যাগিংয়ের অভিযোগে (Ragging Allegation) দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে (Dinabandhu Andrews College) সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। যা গড়ায় রীতিমতো হাতাহাতি, রক্তারক্তিতে। যার পরে কলেজের সামনে রাস্তাও অবরোধ করে দু-পক্ষ। কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের জুট অ্য়ান্ড ফাইবার টেকনোলজি বিভাগের পর দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। ফের ওঠে র‍্যাগিংয়ের অভিযোগ। আর তা নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP Inner Clash) দুই গোষ্ঠী। অধ্যক্ষের ঘরের সামনেই TMCP-র দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০ জন জখম হন। 

কলেজের সংঘর্ষ এসে পৌঁছয় রাস্তাতেও। বেশ কিছুক্ষণ বন্ধ থাকে রাজা এসসি মল্লিক রোড (Raja SC Mullick Road)। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের ঘরের সামনে কথা কাটকাটি হয় TMCP-র দুই গোষ্ঠীর। যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের অনুগামী অন্যদিকে রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত দাসের ছেলে সিনু দাস এবং তাঁর সঙ্গীদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তাঁর সঙ্গীদের অভিযোগ, কলেজে র‍্যাগিং করেন প্রাক্তনী দেবার্কর অনুগামীরা। অভিযোগ, বি কম থার্ড ইয়ারের এক পড়ুয়াকে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকিও দেয় তারা। এনিয়েই সংঘর্ষে জড়ায় দু-পক্ষ। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের টিএমসিপি ইউনিট সভাপতি অরিজিৎ ভট্টাচার্য বলেন, 'দু-পক্ষই তৃণমূল করি, ওরা আমাদের র‍্যাগিং করেছে, ওর বাবা বিধায়ক। ক্ষমতা দেখিয়ে এসব করছে। কলেজ কর্তৃপক্ষ নিরুত্তর।' পাল্টা অভিযোগ অস্বীকার করে যাদবপুরের তৃণমূল বিধায়কের ছেলে দেবার্ক মজুমদার বলেন, 'আমি এই কলেজ থেকে পাসআউট, আমি এই কলেজে আসি না। ইউনিয়নের সঙ্গে জড়িত নই। আমার কোনও অনুগামী নেই।'

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget