এক্সপ্লোর

Tarakeshwar Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল বাস, চালক-সহ আহত ২০

Accident : বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সামনের দিক কেটে চালককে উদ্ধার করে পুলিশ

সৌরভ বন্দ্যোপাধ্যায়, তারকেশ্বর (হুগলি) : নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। ঘটনায় চালক-সহ আহত কুড়ি জন বাসযাত্রী। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। আজ সন্ধ্যায় তারকেশ্বরের (Tarakeshwar) রাম নারায়ণপুর এলাকায় দুর্ঘটনাটি (Accident) ঘটে। এদিকে দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কীভাবে দুর্ঘটনা ?

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি তারকেশ্বর থেকে বাঁকুড়ার কোতলপুর যাচ্ছিল। প্রচণ্ড গতিতে যাচ্ছিল। আচমকা তারকেশ্বরের নারায়ণপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বন্ধ দোকানে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে এলাকায় শোরগোল পড়ে যায়। বাসটি দুমড়ে মুচড়ে যাওয়ায় সামনের দিক কেটে চালককে উদ্ধার করে পুলিশ। বাসটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে একটি ক্রেনও আনা হয় । 

আরও পড়ুন ; টিউশন থেকে আর বাড়ি ফেরা হল না, ওন্দায় মৃত্যু ছাত্রীর, ঘাতক ফের লরি

প্রসঙ্গত, গতকাল বাঁকুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রীর। আহত হয় আরও এক ছাত্রী। বাঁকুড়ার (Bankura) ওন্দায় (Onda) লরির ধাক্কায় মৃত্যু হয় ছাত্রীর। 

ঠিক কী হয়েছিল?

শনিবার সকালে ওন্দা থেকে টিউশন করে ভেদুয়াশোল বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পেরোচ্ছিল ২ ছাত্রী। সেই সময়ই আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে এক ছাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ছাত্রীর। কিন্তু গুরুতর আহত হয় আরও একজন।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম রেখা চট্টোপাধ্যায়। সে দ্বাদশ শ্রেণিতে পড়ত। আহত ছাত্রীর নাম সঙ্গীতা বাউরি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ লরিটিকে আটক করে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় মানুষজন এই ঘটনায় ক্ষোভ উগরে দেন। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget