এক্সপ্লোর

Municipality Election Campaigning: পুরভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ, গ্রেফতার ৫

অভিযোগ, এ দিন নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে শতাধিক কর্মী, সমর্থক নিয়ে মিছিল করেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস।

চন্দননগর (হুগলি): চন্দননগর পুরভোটের প্রচারে বিজেপির বিরুদ্ধে কোভিড বিধিভঙ্গের অভিযোগ। কমিশনের নির্দেশ অমান্য করায় বিজেপি বিধায়ক, জেলা সভাপতি-সহ ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযোগ, এ দিন নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে শতাধিক কর্মী, সমর্থক নিয়ে মিছিল করেন ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস। পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট, অভিযোগ ধৃত বিজেপি বিধায়কের। বিজেপিতে শৃঙ্খলা নেই, এই ঘটনায় তা ফের প্রমাণ হল, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

অন্যদিকে বিধাননগরেও একই ছবি। সেখানে পুরভোটের প্রচারে কোভিড বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এদিন হুডখোলা গাড়িতে চড়ে কর্মীদের নিয়ে প্রচার করেন ৩৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মিনু দাস চক্রবর্তী। তৃণমূল প্রার্থীর মুখে ছিল না মাস্ক। করোনাকালে শাসকদলের প্রার্থীর কোভিড বিধিভঙ্গ ঘিরে উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন: ‘আগামী ২ মাস সব স্থগিত রাখা উচিত’ অভিষেকের ব্যক্তিগত মতকে সমর্থন চিকিৎসক কুণাল সরকারের

২২ জানুয়ারি বিধাননগর পুরসভার ভোট। রবিবার সকালে প্রচার করলেন তৃণমূলের দুই প্রার্থী। এদিন সল্টলেকের বিএফ ব্লকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত। অন্যদিকে, হুডখোলা গাড়িতে চড়ে সিকে ব্লকে প্রচার করলেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী।কোভিড বিধি মেনে প্রচার করেন শাসকদলের দুই প্রার্থী।

আরও পড়ুন: North 24 Paraganas News: দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তৃণমূল নেতৃত্বর 

অন্যদিকে কোভিড বিধি মেনে অভিনব উপায়ে প্রচার করেন বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানা। এদিন বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রার্থী হিসেবে তাঁর ছবি দেওয়া লিফলেট। 
সল্টলেকের এফই ব্লকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন ৩৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী বাসব বসাক। একইভাবে প্রচার করেন বিজেপি প্রার্থী মলি পালও।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget