এক্সপ্লোর

Howrah Ramnavmi Violence : 'আগে অনুমান করা উচিত ছিল, পুলিশ অনুমতি দিল কেন?' হাওড়া হিংসাকাণ্ডে রাজ্যকে প্রশ্ন আদালতের

Ramnavmi Violence : 'অভিযোগ দায়ের হয়েছে? ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে?' রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির


সৌভিক মজুমদার, কলকাতা :  শিবপুর, ডালখোলার পর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে হুগলির রিষড়াতেও। এবার তিন জায়গার অশান্তির ঘটনায়, রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট । হাওড়া, হুগলি, ডালখোলায় হিংসার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করল হাইকোর্ট। ৫ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজও আদালতে পেশের নির্দেশ দিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 

কী জানতে চাইল আদালত 
শিবপুরের অশান্তি নিয়ে প্রশ্ন তুললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।  পুলিশের অনুমতি নিয়ে মিছিল হয়েছিল, ৩০ মার্চের ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিছিলে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না' হাওড়া-সংঘর্ষ মামলার শুনানিতে সওয়াল করেন আবেদনকারীর আইনজীবী। 'বর্তমানে কি পরিস্থিতি? পুলিশ কেন অনুমান করতে পারেনি? অভিযোগ দায়ের হয়েছে? ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে?' রাজ্যকে প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। 

 অ্যাডভোকেট জেনারেল কী জানালেন
আদালতে অ্যাডভোকেট জেনারেলের দাবি, 'শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর ৩০ মিনিটের মধ্যেই মিছিলে যোগদানকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। এখন পরিস্থিতি শান্তিপূর্ণ, অভিযোগ দায়ের হয়েছে, গ্রেফতার ৩৬'
অ্যাডভোকেট জেনারেলের এই যুক্তির পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন করেন, 'গতবারও এই ঘটনা ঘটেছিল, আগে অনুমান করা উচিত ছিল, পুলিশ অনুমতি দিল কেন?' আদালতে এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেন মামলাকারীর আইনজীবী।  

'শিশুদের দিয়ে হিংসা'
 অন্যদিকে হাওড়ার অশান্তির ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ তুলল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। শিশুদের দিয়ে হিংসা ছড়ানো হয়। পাথর ছোড়ায় ব্যবহার করা হয় শিশুদের। চাঞ্চল্যকর অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। এই অভিযোগ জানিয়ে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে চিঠি দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। কী পদক্ষেপ পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে NCPCR। দুষ্কৃতীদের বিরুদ্ধে অবিলম্বে 
ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিলজলা, মালদার রেশ কাটতে না কাটতে ফের সক্রিয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

বৃহস্পতিবার রামনবমীর অশান্তির পর তাঁর আঁচ এসে পড়েছিল শুক্রবারও! তবে শনিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে হাওড়ার শিবপুর। নতুন করে অশান্তির খবর না থাকলেও, এখনও কাটেনি থমথমে ভাব! এরইমাঝে রবিবার শিবপুর যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দেওয়া নিয়ে তপ্ত হয়ে ওঠে রাজনীতি। অন্যদিকে শিবপুরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এসবের মধ্যেই শিবপুরের সাধারণ মানুষ চাইছে, রাজনীতি থেমে পুরোপুরি স্বাভাবিক হোক তাঁদের এলাকা। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget