এক্সপ্লোর

Kalyan On Rajib : 'শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি' , রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ

Kalyan Banerjee Expresses Anger On Rajib Banerjee : রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার পর, দলের একাংশেই তৈরি হয়েছে ক্ষোভ। এবার ‘দলবদল’ নিয়ে সুরেলা ‘খোঁচা’ কল্যাণের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: কখনও কথা, কখনও গান। কখনও ‘মমতাদি’...কখনও ‘মোদিজি’। কখনও ‘গঙ্গা’, কখনও ‘মেঘনা’। ‘দলবদল’ নিয়ে সুরেলা ‘খোঁচা’ কল্যাণের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের অন্দরেই। সরাসরি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় পাল্টা কিছু না বললেও, থামেননি কল্যাণ। হুগলিত কালীপুজো উদ্বোধনে গিয়েও মুখ খুললেন। গাইলেন গান। কার্যত বিদ্রুপ করে, ক্ষমা চাইলেন দলত্যাগীদের কাছে। নাম করেই বললেন, শুভেন্দু অধিকারীও আবার কবে দলে ফিরে আসেন জানি না ... তৃণমৃল ত্যাগীদের বিরুদ্ধে কথা বলেছি, ক্ষমা চাইছি ! সুরে সুরে বললেন .... 

' এপাড় ওপাড় কোন পাড়েতে জানি না... মানে কখন তৃণমূল, কখন বিজেপি... এপাড় ওপাড় কোন পাড়েতে জানি না... আমি সব পাড়েতেই আছি' 



আরও পড়ুন - 

বিধানসভা ভোটের আগে হিমাচল প্রদেশে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিল কংগ্রেস

রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে ক্ষোভের সুর মাথাচাড়া দিয়েছে তৃণমূলের একাংশের মধ্যেই। বিধানসভা ভোটের আগে ৩০ জানুয়ারি চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে, অমিত শাহর হাত ধরে, বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা ভোটে রাজীব নিজে হেরেছেন। বিজেপিও হেরেছে! এবার সেই তিনিই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরলেন। তারপরই ক্ষোভ উগরে দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার হুগলিতে কালীপুজোর উদ্বোধনে গিয়ে আবার মুখে তীব্র খোঁচা ! বললেন ... ' যাদের যাদের বলেছিলাম, কেউ রাগ করিস না ভাই... আবার কবে চলে এসে আমার থেকেও কাছের হয়ে যাবি !!' 

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া, অনেক নেতাই এখন আবার তৃণমূলে ফিরছেন। তালিকায় সর্বশেষ সংযোজন রাজীব বন্দ্যোপাধ্যায়। এবার প্যারোডি গেয়ে, এই নেতাদের তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তখনই বলেনছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে জয়েন করিয়েছেন, তাই মেনে নিতেই হবে! 'এরকম টপ টু বটম কোরাপটেড লোককে নেওয়া হল কেন?' প্রশ্ন তুলেছিলেন তিনি। 
বিজেপি-তৃণমূলের মধ্যে নেতাদের এই যাতায়াত নিয়ে মঙ্গলবারও ফের এনিয়ে খোঁচা দেন তিনি। তবে এবার প্যারোডির মাধ্যমে। তারপর নেতাদের বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরা নিয়ে যা বলেন, তাতেও তাঁর অভিমানের সুরই স্পষ্ট বলে মনে করছেন অনেকে। তিনি বলেন, ' আরও অনেকে আসবে... দেখ না... শুভেন্দু রাগ করিস না ভাই, অনেক কথা বলেছি... আবার কখন এসে আমার থেকেও বেশি কাছের হয়ে যাবি' 

মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনে সবক’টিতে জিতেছে তৃণমূল। আর সেদিনই তৃণমূল সাংসদের গলায় কখনও কটাক্ষ, কখনও অভিমানের সুর।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget