এক্সপ্লোর

Mamata On Dev: 'দিদি ভাইকে তো ফেরাতে পারে না..', দেবের 'ঘাটাল মাস্টারপ্ল্যান' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

Mamata Ghatal Master Plan: দেবের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী বললেন মমতা ?

হুগলি: গত কয়েকদিনে দেবের (TMC MP Dev) রাজনীতিতে থাকা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এরপর অভিষেক ও মমতার সঙ্গে সাক্ষাতের পর যাবতীয় জল্পনা উড়িয়ে , আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) তৃণমূলের হয়ে ঘাটাল থেকেই লড়বেন তিনি বলে জানান।  তিনি বলেন, আমি রাজনীতি ছাড়লেও, রাজনীতি আমাকে ছাড়বে না। এর পরেই  ঘাটাল মাস্টার প্ল্যানকে টেনে আনেন মূল ফোকাসে। তাঁর স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান। তবে কেন্দ্র টাকা না দিলে টাকা দেবে রাজ্য, নিজেই এনিয়ে স্পষ্ট বার্তা দেন তৃণমূল সাংসদ দেব। আর এদিন তা নিয়ে খোলসা করলেন আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, 'দিদি ভাইকে তো ফেরাতে পারে না..'। 

এদিন মমতা বলেন, 'দেব হলেন ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন।  সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে। ইতিমধ্যেই আমি এ নিয়ে আলোচনা করে নিয়েছি। ..ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। এই প্ল্যানের মাধ্যমে ১৭ লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে, প্রোজেক্টগুলি করা যায়নি।' তবে এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কিন্তু তার মধ্যেই বরাদ্দ টাকায় কীভাবে এগিয়ে এসেছেন তাঁরা। ঘাটাল মাস্টার প্ল্যানে আরও যে ১হাজার ২৫০ কোটি টাকা লাগবে,আমি অলরেডি বলেছি। দেব যখন আমার কাছে বলেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না। তাই কেন্দ্রের উপর বসে না থেকে, কবে দিল্লি দেবে, তারপরে হবে ! কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, সেই চিন্তা না করে , এটা যাতে আমরা ৩-৪ বছরের মধ্যে রূপায়িত করতে পারি সেই নির্দেশ দিচ্ছি বলে জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, 'সন্দেশখালির সঙ্গে আছি..', বিধানসভার মাটিতে বসে প্রতিবাদ শুভেন্দুদের

এদিকে এদিন এই ইস্যুতে কটাক্ষ দিলীপ ঘোষের প্রতিক্রিয়া,' সে তো ছোটবেলা থেকে শুনে আসছি। দিদি অনেকবার বলেছেন। মন্ত্রীরা বলেছেন। উনিও বলে যাচ্ছেন। ওনাকে দু দুবার জিতিয়ে ঘাটালের মানুষ কি অপরাধ করেছে? কেন্দ্র তার বরাদ্দ দিয়েছে। বাকি পয়সা আপনি দিন। ৪০ শতাংশ দিতে পারছেন না। ৬০ শতাংশ কেন্দ্র দিয়েছে। কাজ শুরু করতে পারেননি। ওখানকার মানুষ তৃণমূলকে ভোট দেবে। আর জলের মধ্যেই বসবাস করবে।' 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget