এক্সপ্লোর

Cashback Fraud: ক্যাশব্যাকের অফার দিয়ে টাকা গায়েব, হ্যাকারদের নয়া ছকে প্রতারিত শ্রীরামপুরের মহিলা

Online Hacking: টাকা ফেরাতে এনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপরে কয়েক মিনিট কথা বলতে বলতেই ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: 'কাঁটা দিয়ে কাঁটা তোলা', এই প্রবাদটি আমরা কমবেশি সকলেই জানি। এবার সেই কায়দায় টাকা দিয়ে টাকা তুলল প্রতারক। অনলাইন প্রতারণার জালে বর্তমানে জেরবার রাজ্য। প্রতিদিনই নিত্যনতুন কৌশলে প্রতারিত হচ্ছে একাধিক। প্রলোভন দিয়ে হ্যাকিং অ্যাপ ডাউন লোড করিয়ে টাকা হাতানোর কায়দা পুরোনো হচ্ছে,তাই নতুন কৌশল নিচ্ছে প্রতারক।


চুঁচুড়া বুড়ো শিবতলার বাসিন্দা বৃদ্ধ রমেন্দ্র নারায়ন চক্রবর্তীর পর এবার শ্রীরামপুরের এক মহিলা অনলাইন প্রতারণার শিকার হলেন। শ্রীরামপুর শিরিষতলায় মুক্তা মুখোপাধ্যায়ের ওষুধের দোকান রয়েছে। তাঁর ব্যবসার কাজে একটি জনপ্রিয় অনলাইন টাকা লেনদেনের অ্যাপ ব্যবহার করেন তিনি। গতকাল সেই অ্যাপের নাম করে ফোন করা হয় তাঁকে। মুক্তা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তাঁকে বলা হয় তিনি ১২০০ টাকা ক্যাশব্যাক পেয়েছেন। 

মুক্তা দেবীর মোবাইলে একটি মেসেজও আসে। সেখানে বলা হয় তিনি ওই টাকা পেতে কেন কিউ আর কোড স্ক্যান কেন করাচ্ছেন না? ফোন করে তাঁকে একই কথা বলা হয়। এমনকী বিশ্বাস আদায় করতে ওই অনলাইন অ্যাপ্লিকেশনে সারে চার হাজার টাকা পাঠিয়ে দিয়ে মেসেজও পাঠায়  প্রতারক। এমনকী পুলিশের ভয় দেখালে এখনই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে নেওয়া হবে, এমন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ মুক্তা দেবীর। 

এরপর পাঠানো চার হাজার টাকা ফেরত দিতে বলা হয়। যদিও মুক্তাদেবী বলেন, তাঁর দোকানে এসে টাকা নিয়ে যেতে। সেই সময় প্রতারক জানায় করোনার সময় দোকানে যাওয়া যাবে না। এরপরই আচমকা সাত হাজার টাকা সরিয়ে নেয় প্রতারক। টাকা তোলার মেসেজ আসতেই ভয় পেয়ে যান মুক্তা দেবী। টাকা ফেরাতে এনি ডেস্ক অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। তারপরে কয়েক মিনিট কথা বলতে বলতেই ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।

এই ঘটনার পরই শ্রীরামপুর থানা ও চন্দননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান মুক্তা মুখোপাধ্যায়। তিনি বুঝতেও পারেননি তার কাছে ডেবিট বা ক্রেডিট এর যে মেসেজ ঢুকছিল তা ভুয়ো কিনা। প্রতিদিনই অনলাইন প্রতারনার নতুন নতুন কৌশল বের করছে প্রতারকরা। কখনও ভয় দেখিয়ে কখনও ভুল বুঝিয়ে কখনো প্রলোভন দেখিয়ে প্রতারণা করে চলেছে। আর সেই ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষও।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget