এক্সপ্লোর

Hooghly News: বধূকে বিষ খাইয়ে খুন? বলাগড়ের ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী, শ্বশুর-শাশুড়ি

Mysterious Death:বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে আলোড়ন হুগলির বলাগড়ের সোমড়ায়। বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বধূকে, এমন অভিযোগে বধূর স্বামী, শ্বশুর এবং শ্বাশুড়িকে গ্রেফতার করা হয়েছে।


সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়
: বধূর রহস্যজনক মৃত্যু (Hooghly Woman Mysterious Death) ঘিরে আলোড়ন হুগলির বলাগড়ের সোমড়ায়। বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বধূকে, এমন অভিযোগে বধূর স্বামী, শ্বশুর এবং শ্বাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম ডালিয়া ঘোষ। প্রাথমিক তদন্তে উঠে আসে, পণের জন্য শারীরিক এবং মানসিক অত্যাচার চলত ওই বধূর উপর।

আর যা...
পুলিশ সূত্রে খবর, হুগলির বলাগড়ের সোমড়া গ্রাম পঞ্চায়েতের মশড়া গ্রামের ডালিয়া ঘোষের সঙ্গে মাসনয়েক আগে পোলবার আমনান গ্রামের সৌমেন ঘোষের বিয়ে হয়েছিল। ডালিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য বধূর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। গত কাল, বুধবার, ডালিয়ার মা, পদ্মা ঘোষ খবর পান, তাঁর মেয়ে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ছুটে যেতেই জানতে পারেন, মেয়ের মৃত্যু হয়েছে।  পদ্মার আরও দাবি, মেয়েকে বিষ খাইয়ে মারা হয়েছে বলেও জেনেছেন তিনি। এর পরই, তাঁর অভিযোগের ভিত্তিতে ডালিয়ার স্বামী সৌমেন, শ্বশুর দেবনারায়ণ ও শ্বাশুড়ি মাধবী ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার, ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

অত্যাচারের আরও অভিযোগ...
একই দিনে মালদার পুখুরিয়া থানার পরানপুর এলাকায় থেকে অন্য একটি নির্মম অভিযোগ রুজু হয়েছে। শোনা যাচ্ছে, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে ধারাল অভিযোগ দিয়ে কুপিয়ে খুন করে স্বামী। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে শোনা যায়, গত কাল, স্বামীর সঙ্গে বাপের বাড়িতে এসেছিলেন ২৬ বছরের আঙ্গুরা বিবি। অভিযোগ, সেখানেই স্ত্রীকে কুপিয়ে ফোন করেন স্বামী আশরাফুল হক। বিষয়টি জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তদন্তও শুরু হয়েছে। পুখুরিয়া থানার পরানপুরের বাসিন্দা আঙ্গুরা বিবির সঙ্গে সাত বছর আগে বিয়ে হয়েছিল আশরাফুলের। ওই থানা এলাকারই কদমতলী এলাকার বাসিন্দা আশরাফুল হক। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর বিবাহ বহির্ভূত  সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ লাগে। সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে। গত কাল স্বামী ও দুই সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়িতে আসেন আঙ্গুরা। রাতে খাওয়া দাওয়ার পর ছ'মাসের মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে ঘুমোতে যান তিনি। এরপর ভোররাতে বাড়ির গেটের সামনে থেকেই যুবতীর রক্তাক্ত দেহ মেলে।

আরও পড়ুন:অন্যায় ভাবে জরিমানা ও পণ্য আটকে রাখার অভিযোগে ব্যান্ডেল আরপিএফ অফিসে ক্ষোভ হকারদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget