এক্সপ্লোর

Howarah: বালির পুরভোট নিয়েও অনিশ্চয়তা, বিরোধীদের নিশানায় তৃণমূল

Howarah Municipal Election:হাওড়ার (howrah) মতো বালির পুরভোট নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০১৫ সালে হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি (bally) পুরসভাকে। বিধানসভায় বিল এনে, আবার আলাদা করা হয় দুই পুরসভাকে।

ভাস্কর ঘোষ, বালি: হাওড়ার মতো অনিশ্চয়তায় বালির পুরভোট। কেন হাওড়ার সঙ্গে বালিকে মিশিয়ে দেওয়া হল? কেনই বা ফের আলাদা করা হল? তা নিয়ে তৃণমূলের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও শাসক দলের দাবি, বালি আলাদা হওয়ায় উন্নয়ন গতি পাবে।

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। গঙ্গার এপাড়ে পুরভোটের দিন ঘোষণা হলেও, হাওড়ার মতো বালির পুরভোট নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০১৫ সালে হাওড়ার সঙ্গে জুড়ে দেওয়া হয় বালি পুরসভাকে। সপ্তাহ দুয়েক আগে, রাজ্য বিধানসভায় বিল এনে, আবার আলাদা করা হয় দুই পুরসভাকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কবে হবে শতাব্দীপ্রাচীন বালি পুরসভার ভোট? 

২০১৫ সালে হাওড়া পুরসভাকে হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়। কয়েকদিন আগে আলাদা করা হয়। বালি আলাদা হলে পরিষেবা আরও ভাল পাব। আমরা চাইছি বালি পুরসভা থাকুক। ভোটটা হোক। যে কাউন্সিলর আসবে সে কাজ করবে। এলাকাবাসীর মতো, বাম-কংগ্রেসেরএ দাবি হাওড়া পুরসভায় অন্তর্ভুক্তির পর থেকে বালির হাল খারাপ হয়েছে। 

হাওড়ার সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শঙ্কর মৈত্র জানিয়েছেন, ''১৫ সালে আমাদের কথা না শুনে মন মর্জি জুড়ে দিল। বলল উন্নত পরিষেবা দেব। ৬ বছর ধরে মানুষকে হয়রানি করল। ভোট দরকার, এই নিয়ে কোনও অজুহাত চলতে পারে না।'' এলাকার কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্য, ''আমরা এই নিয়ে হাইকোর্টে কেস করি। বালি হলে আমরা পরিষেবা পাই। আমরা আগেও ভাল পরিষেবা পেয়েছি। হাওড়া পুরসভায় ঢোকার পর থেকে কোনও পরিষেবা পাচ্ছি না।''
 
বালির বিজেপি নেতা মনোজ সিংহ বলেন, ''এতদিন ভোট হয়নি দিদি ভয়ে পেয়েছিল। হাওড়ার সঙ্গে করে কোনও পরিষেবা হয়নি। রাজ্যপাল ঠিকই বলেছেন। আমরা ভোটটা চাই।'' এদিকে যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র বলেন, ''রাজ্যপাল আসলে পদ্মপাল, যারা ময়দানে সারা বছর থাকে তাই আদালতে যাচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে আমরা জিতব। মুখ্যমন্ত্রী সবার ভালর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। বালিকে আরও পরিষেবা দিতে পারব।''

২০১৫ সালে পুরভোটে সিপিএমের থেকে বালি পুরসভা ছিনিয়ে নেয় তৃণমূল। বিধানসভা ভোটের নিরিখে বালি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১১টি এগিয়ে ছিল তৃণমূল। বিজেপি লিড পায় ৫টি ওয়ার্ডে।

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget