এক্সপ্লোর

Child Death: প্রথমে নিখোঁজ, পরে মিলল দেহ! একরত্তির মৃত্যুতে শোকে পাথর এলাকা

Howrah Child Death: বিকেলে বাড়ির সামনে খেলছিল একরত্তি। সিসি ক্যামেরায় বন্দি সেই ছবি। তারপর থেকেই নিখোঁজ চার বছরের এক শিশু।

সুনীত হালদার, হাওড়া: বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাঁকড়ায়। অপহরণ করে খুন করা হয়েছে কি না, তদন্ত শুরু করেছে পুলিশ ।

সোমবার বিকেলে বাড়ির সামনে খেলছিল একরত্তি। সিসি ক্যামেরায় বন্দি সেই ছবি। তারপর থেকেই নিখোঁজ চার বছরের এক শিশু। তন্নতন্ন করে গোটা এলাকায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে উদ্ধার হল মৃতদেহ। 

মৃত শিশু শেখ সাহিল হাওড়ার বাঁকড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে দাবি, সোমবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর শিশুর ছবি সহ পোস্টার দেওয়া হয় বিভিন্ন জায়গায়। মঙ্গলবার টিকিয়াপাড়ার নির্মীয়মাণ মার্কেটের রিজার্ভারে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। 

টিকিয়াপাড়ার বাসিন্দা ইমরান খান বলেন, "পরিত্যক্ত এই জায়গায় অসামাজিক কাজ হয়। পুলিশ তদন্ত করুক।" কিন্তু এত দূরে শিশুটি গেল কী করে? তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অপহরণ করে খুন করা হয়েছে কি না? নেপথ্যে কারা? তদন্ত শুরু করেছে পুলিশ।                                                                          

এদিকে, ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির প্রতারণা চক্রের পর্দাফাঁস। হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার জুড়ে এই প্রতারণা চক্র চলত।

আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস। সামনে এল ভুয়ো জন্ম ও মৃত্যুর সংশাপত্র তৈরির প্রতারণা চক্র। তদন্তে নেমে হুগলির খানাকুল থেকে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম, নুর হাসান মোল্লা। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে জন্মের ২টি ভুয়ো সংশাপত্র। একটি মোবাইল ফোন।         

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
বুথে বুথে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে হুমায়ুন কবীরকে গ্রেফতার করল পুলিশ
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
Humayun Kabir Detained: গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
গ্রেফতার হুমায়ুন কবীর, পুলিশকে হুঁশিয়ারি, ভোটারদের প্রভাবিত করার একাধিক অভিযোগ
Nandigram-Reginagar By-Polls LIVE: পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন
পালাবদলের পর ভোট ময়দানে প্রথম পরীক্ষা, আজ নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget