এক্সপ্লোর

Howrah: বর্ষবরণের হুল্লোড়ের প্রতিবাদ, ২ চিকিত্‍সককে বেধড়ক মারধর

Howrah Doctors Beaten: অভিযোগ, যুবকদের রাস্তা ছাড়তে বলায় তারা চিকিত্‍সককে মারধর করে। আক্রান্ত চিকিত্‍সকের ফোন পেয়ে বাঁচাতে আসেন তাঁর এক চিকিত্‍সক বন্ধু।

সুনীত হালদার, হাওড়া: রাস্তায় প্রতিবাদী ২ চিকিত্‍সককে বেধড়ক মারধরের অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। বর্ষবরণের রাতে ওই ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।  চিকিত্‍সকের দাবি, যুবকরা রাস্তা আটকে হুল্লোড় করার সময় তিনি সরে যেতে বলেন।  অভিযোগ, তারপরই যুবকরা চড়াও হয়।  পয়লা জানুয়ারি উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

ঠিক কী ঘটেছে?

বর্ষবরণের রাতে রাস্তায় হুল্লোড় করতে দেখা যায় একদল যুবককে।  গাড়ি নিয়ে যাওয়ার পথে আটকে পড়েন এক চিকিত্‍সক। অভিযোগ, যুবকদের রাস্তা ছাড়তে বলায় তারা চিকিত্‍সককে মারধর করে। আক্রান্ত চিকিত্‍সকের ফোন পেয়ে বাঁচাতে আসেন তাঁর এক চিকিত্‍সক বন্ধু। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ২ দিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্তরা।  ৩১ ডিসেম্বর রাত ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় বাজার পাড়া স্টেশন রোড এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, হাওড়া জেলা হাসপাতালের চিকিত্‍সক কামাক্ষ্যাপ্রসাদ দলুই ও তাঁর বন্ধু চিকিত্‍সক রাকিব হাসান মোল্লাকে মারধর করা হয়। মারধরে এক চিকিৎসকের হাত ভেঙেছে! আরেকজনের আঙুল। পয়লা জানুয়ারি উলুবেড়িয়া থানায় দায়ের হয় অভিযোগ।  ঘটনার পর ২ দিন কেটে গেলেও এখনও অভিযুক্তরা ধরা পড়েনি। পুলিশ সূত্রে দাবি, ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। অভিযুক্তদের সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে স্থানীয় স্তরেও। 

অন্যদিকে, উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিত্‍সায় তৈরি হচ্ছে ১৫০টি আইসিইউ বেড। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আনা হচ্ছে অন্যান্য চিকিত্‍সা সরঞ্জামও। 
ফের ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিত্‍সার জন্য বাড়তি ব্যবস্থা নিচ্ছে উলুবেড়িয়ার সঞ্জীবন সুপার স্পেশালিটি হাসপাতাল।  পরিস্থিতি মোকাবিলায় ICU-তে ১৫০টি বেড বাড়াচ্ছে তারা। সঞ্জীবন হাসপাতালের ডিরেক্টর শুভাশিস মিত্র বলেন, আমরা তৈরি। ১৫০ ICU প্রস্তুত করছি।  কোনও রোগী যাতে ফিরে না যান, তার জন্য যতটা সম্ভব পরিষেবা দিতে আমরা প্রস্তুত।" অত্যন্ত দ্রুত যাতে RT-PCR রিপোর্ট পাওয়া যায়, তার ব্যবস্থাও করেছে সঞ্জীবন হাসপাতাল কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget