এক্সপ্লোর

Howrah Accident : আলোর উৎসবে অন্ধকার, গাড়ি-বাইকের মুখোমুখি সংঘর্ষ, হাওড়ায় মৃত্যু ২ জনের

Howrah News : মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্য়দিকে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি। 

সুনীত হালদার, হাওড়া : আলোর উৎসবে নামল অন্ধকার। কালীপুজোর (Kalipuja 2023) রাতে হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেক পোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্য়দিকে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি। 

শুধু হাওড়াতেই নয় উত্তর ২৪ পরগনা ও কলকাতাতেও দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে মোট ৪ জনের। কালীপুজোর পরের দিন কলকাতার (Kolkata Accident) বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক দোকানদারের। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়ি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানদারের। গাড়ির চালককে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।

এদিকে, কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগরে পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩ বাইক আরোহীর। মৃত তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাঝি গোপালনগরের পাঁচপোতা গ্রামের বাসিন্দা। গতকাল রাত ৮টা নাগাদ গোপালনগর-সিন্দ্রাণী রোডে চারাতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। গাড়িতে বাগদার নাটাবেড়িয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন বনগাঁ মহিলা থানার IC অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি দাবি, উল্টোদিক থেকে আসা মোটরবাইক সজোরে IC-র গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন পুলিশ অফিসার ও তাঁর গাড়ি চালক। দু’জনেই হাসপাতালে ভর্তি। তিন বাইক আরোহী মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।                             

আরও পড়ুন- তৈরি ঘূর্ণাবর্ত, কালীপুজো কাটতেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কোথায় কবে বৃষ্টি?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget