এক্সপ্লোর

Howrah: যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য সাঁকরাইলে, খালের ধার থেকে উদ্ধার কর্দমাক্ত দেহ

শনিবার ভোরবেলা সারেঙ্গার কেডিটি পোলের নিচে খালের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। তাঁরাই ওই যুবকের দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

সুনীত হালদার, হাওড়া : ভোরবেলা খালের ধার থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাঁকরাইলের (Sakrail) সারেঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরবেলা সারেঙ্গার কেডিটি পোলের নিচে খালের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। তাঁরাই ওই যুবকের দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকেই পুলিশে খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন - Howrah : চরমে দুই প্রতিবেশীর ঝগড়া! রাগে ''ছিটিয়ে দেওয়া হল ফুটন্ত ভাতের ফ্যান''

পরিবার সূত্রে খবর, নিহত ওই যুবকের নাম কার্তিক মন্ডল। বছর তিরিশের ওই যুবক বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন। পরিবারের লোকেদের অভিযোগ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে খাওয়া-দাওয়া হবে বলে শুক্রবার রাতে দুজন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর ওই যুবক রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা তাঁর মোবাইলে যোগাযোগ করেন। কিন্তু মোবাইলে যুবকের সঙ্গে তাঁরা যোগাযোগ করতে পারেননি বলেই জানিয়েছেন। সারা রাত যুবককে খোঁজাখুঁজি করার পর ভোর রাতে কেডিটি পোলের নিচে খালের ধারে কর্দমাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। নিহত যুবক কার্তিকের দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরাই বাড়িতে নিয়ে যান। এরপর তাঁরাই পুলিশে খবর দেন। যদিও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, যেহেতু নিহত যুবকের পরিবারের লোকেরা দেহ উদ্ধার করে বাড়ি নিয়ে গিয়েছিলেন, তাই প্রথমে তাঁদের অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ।

আরও পড়ুন - Howrah: হাওড়ার গোলাবাড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা, কর্মীদের মধ্যে মারপিট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুলিশে খবর দেওয়ার অনেকক্ষণ পর মৃতের বাড়িতে পুলিশ আসলে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মৃত কার্তিক মন্ডলের দাদা। পরবর্তীতে সাঁকরাইল থাকান পুলিশ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে, কী কারণে যুবকের মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত কোনও কিনারা হয়নি বলেই জানা গিয়েছে।

মাত্র কয়েকদিন আগেই শালিমারে এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘরে। অনিল মিশ্র নামে ওই ব্যবসায়ীর মৃতদেহ তাঁর বাড়ির উঠোন থেকেই পাওয়া যায়। মৃতদেহের পাশেই পয়েন্ট থ্রি-টু বোরের লাইসেন্সড বন্দুকও পাওয়া যায়। কী কারণে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে, আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী। মাত্র দুদিনের ব্যবধানে হাওড়ায় পরপর রহস্যমৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন - Howrah শালিমারে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
News Live: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Road Color Controversy: রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক
রাতে রাস্তা জুড়ে রং, আচমকাই রং ওঠানোর কাজ শুরু! চিংড়িঘাটার পর আসানসোলে নতুন বিতর্ক

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget