এক্সপ্লোর

Howrah শালিমারে ব্যবসায়ীর রহস্যমৃত্যু, মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী, অনুমান পুলিশের

বাড়ির উঠোনেই মেলে মৃতদেহ। পাশে পড়েছিল পয়েন্ট থ্রি-টু বোরের লাইসেন্সড বন্দুক...

সুনীত হালদার, শালিমার: হাওড়ার শালিমারে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। নিজের বাড়ির উঠোনেই মেলে মৃতদেহ। পাশে পড়েছিল পয়েন্ট থ্রি-টু বোরের লাইসেন্সড বন্দুক। মানসিক অবসাদগ্রস্ত হয়েই আত্মঘাতী হয়েছেন ব্যবসায়ী। অনুমান শিবপুর থানার পুলিশের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু।

রান্নাঘরে স্বামীর জন্য জলখাবার বানাচ্ছিলেন স্ত্রী। আচমকাই গুলি চলার শব্দ। পড়িমড়ি করে স্ত্রী বাইরে বেরিয়ে দেখেন, গোটা উঠোন রক্তে ভাসছে। লুটিয়ে পড়ে আছেন স্বামী। হাতের পাশে লাইসেন্সড রিভলভার। 

বুধবার সকালে হাওড়ার শালিমারের কোল ডিপোর কাছে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম অনিল মিশ্র। পেশায় পরিবহণ ব্যবসায়ী। কলকাতায় প্লাইউডের ব্যবসাও আছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যবসায়ী আত্মঘাতী হয়েছেন।

পরিবারের সদস্যদের দাবি, বাবার মৃত্যুর পর অনিল মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন অনিল মিশ্র। ব্যবসাতেও মন্দা চলছিল। ৩ মাস ধরে বাড়ির বাইরে বেরোতেন না। ক্রমশ অসুস্থ হয়ে পড়ছিলেন। হাঁটা চলা সেভাবে করতে পারতেন না। 

প্রাথমিক তদন্তের পরে শিবপুর থানার পুলিশের বক্তব্য, মানসিক অবসাদে আত্মহত্যা করতে থাকতে পারেন ওই ব্যবসায়ী। যদিও কোনও সুইসাইডাল নোট পাওয়া যায়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।

এদিকে, এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য তালতলা থানা এলাকার ডক্টর লেনে। আশিস ফিলিপ গোমস (৫১) পেশায় ইন্টেরিয়র ডেকোরেশন এর কাজ করতেন। ডক্টর লেনের বাড়িতে তিনি একাই থাকতেন, পরিবার কাছেই অন্য বাড়িতে থাকতেন।

বুধবার সন্ধ্যা বেলায় তার বাড়ি থেকে পচা গন্ধ পান স্থানীয় মানুষরা, তার পরিবারকে খবর দেওয়া হয়, তালতলা থানায় খবর দিলে তালতলা থানার পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিকে রবিবার শেষ দেখা গেছিল। পুলিশ সূত্রে জানা গেছে দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হূদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।তবে মৃত্যুর প্রকৃত কারণ কি তা জানার জন্য দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget