এক্সপ্লোর

Aparupa Poddar: স্বামী গ্রেফতারের পর এবার অপরূপার বিরুদ্ধেও FIR, কী অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে ?

FIR On Former TMC MP Aparupa Poddar : আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু হল এবার।

আবীর দত্ত, হাওড়া: আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু হল এবার। পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতেই এবার আগামীকাল শ্রীরামপুর থানায়  তাঁকে হাজিরার সমন পাঠানো হয়েছে।

আরও পড়ুন, কলকাতা বইমেলা নিয়ে বড় সিদ্ধান্ত ? তাৎপর্যপূর্ণ মন্তব্য শমীক ভট্টাচার্যর, "..ক্ষোভ থাকবে"

 পুলিশ সূত্র মারফত খবর, আজকে যখন এনআইএর তরফ থেকে তাঁর স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে আগে থেকেই বিক্ষোভ চলছিল। যে বিক্ষোভগুলি চলছিল, সেগুলি মূলত অপরূপা পোদ্দারের অনুগামীরাই চালাচ্ছিলেন বলে অভিযোগ। যখন তাঁর স্বামীকে গ্রেফতার করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, সেইসময় অপরূপা পোদ্দার ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে। এবং পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে গাড়ির কাছাকাছি যেতে বারণ করে, কিন্তু তিনি গাড়ির সামনা সামনি যেতে চাইছিলেন। ঠিক সেইসময়ই পুলিশকে তিনি ধাক্কা দেন বলে একটি অভিযোগ দায়ের হয়েছে।  প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে। এফআইআর রুজ করার পর, তাঁকে আগামীকাল শ্রীরামপুর থানায়, হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর।

২০২৩ সালের ২রা এপ্রিল, ধুনধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল হুগলির রিষড়ায়। রামনবমীর মিছিল ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।  সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে। যিনি নিজে তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি NIA. NIA সূত্রে দাবি, তল্লাশির সময় প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী সাকির আলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ টিরও বেশি কার্তুজ। 

কেন এই কার্তুজগুলি রাখা হয়েছিল? আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে কিনা, খতিয়ে দেখছে NIA. মঙ্গলবার সকালে অপরূপা পোদ্দারদের রিষড়ার বাড়িতে পৌঁছে যান NIA অফিসাররা। গোটা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাকির আলি। NIA সূত্রে দাবি, রামনবমীর দিন অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বলেন, অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্তরকমভাবে কাজ করছেন, তাঁর স্বামীকে গ্রেফতার করা হল। 

প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর গ্রেফতারির খবর সামনে আসতেই বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁর অনুগামীরা। অপরূপা পোদ্দার নিজে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। পুলিশের সঙ্গে বচসা বাধে তাঁর। মহিলা পুলিশ কর্মীকে কার্যত হেনস্থা করেন তিনি।এরপরই তৎপর হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক মিনিটের মধ্যে সরিয়ে দেওয়া হয় জমায়েত।তৃণমূল কাউন্সিলর ও অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে গাড়িতে তুলে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যায় NIA. ফের আরেক দফায় পুলিশের সঙ্গে বচসা বাধে অপরূপা পোদ্দারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget