এক্সপ্লোর

Howrah News: জমি দেখে নিন, সমস্যা হলে সরকার আছে, শিল্প সম্মেলনে বার্তা মন্ত্রীর

Howrah News: চন্দ্রনাথ সিনহা জানান, রাজ্যে শিল্পের ক্ষেত্রে জমি কোনো সমস্যাই নয়। বর্তমানে ১৫ একরের পরিবর্তে ৫ একর জমিতে ছোট শিল্প করার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার, যা নতুন শিল্পের পক্ষে সহায়ক হবে।

সুনীত হালদার, হাওড়া: শিল্পাঞ্চল হিসেবে হাওড়া জেলার হৃত গৌরব ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার প্রথম ধাপ হিসেবে এক দিনের শিল্প সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার হাওড়ার শরৎ সদনে ওই সম্মেলনের আয়োজন হয় (Howrah Industrial Business Summit)। তাতে উপস্থিত ছিলেন রাজ্যের একঝাঁক মন্ত্রী, মুখ্যসচিব, শিল্পপতি, বিভিন্ন ব্যাঙ্কের  উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্য সরকারের শীর্ষস্থানীয় আমলারা।  সেখানে জেলার ব্যবসায়ীদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। 

গত ১৮ নভেম্বর হাওড়ায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  সেখানে হাওড়ার শিল্প সম্প্রসারণে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করেন তিনি। হাওড়ায় জেলায় বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করতে শিল্পপতি এবং ব্যবসায়ীদের আহ্বান জাাননো হয়।  সেই সময়ই শিল্প সম্মেলনের পরামর্শ দিয়েছিলেন মমতা। তাঁর পরামর্শ মেনেই এ দিন ‘সিনার্জি শিল্প সম্মেলন ২০২১-’২২’-এর আয়োজন করে জেলা প্রশাসন। 

এ দিন শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প (MSME) দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। তিনি জানান, রাজ্যে শিল্পের ক্ষেত্রে জমি কোনো সমস্যাই নয়। বর্তমানে ১৫ একরের পরিবর্তে ৫ একর জমিতে ছোট শিল্প করার সুযোগ করে দিয়েছে রাজ্য সরকার, যা নতুন শিল্প গড়ে তোলার পক্ষে সহায়ক হবে। একই সঙ্গে তিনি জানান, জমি অধিগ্রহণের (Land Acquisition) ক্ষেত্রে শিল্পপতিদের নিজেদেরই জমি দেখে নিতে হবে। তাতে কোনওরকম সমস্যা  দেখা দিলে তবেই হস্তক্ষেপ করবে রাজ্য। 

চন্দ্রনাথ বাবু আরও জানান, স্কুল পড়ুয়াদের জামা-জুতো তৈরির শিল্পকে এই মুহূর্তে প্রাধান্য দিচ্ছে রাজ্য। তাই শিল্পপতিদের এই কাজে এগিয়ে আসার আর্জি জানান তিনি। 

শিল্পের অনুকুল পরিস্থিতি তৈরি করতে সম্প্রতি রাজ্য সরকার শিল্পপতিদের জন্য সিঙ্গল উইন্ডো পরিষেবা শুরু করেছে। তাতে শিল্পক্ষেত্রের পক্ষে সহায়ক বলে মানেন শিল্পপতি-ব্যবসায়ীরাও। তাঁরা জানান, আগের থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। শিল্প সম্মেলনে উপস্থিত ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, মাঝে শিল্পে মন্দা দেখা দিলেও, এখন বিনিয়োগ আসতে শুরু করেছে। ফলে ব্যাঙ্কের ক্ষেত্রেও ব্যবসার পরিধি বাড়ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget