এক্সপ্লোর

Howrah News: ভোরের আলো ফোটার আগেই ATM মেশিনে ভাঙচুর! সব টাকা হাতিয়ে চম্পট, হাওড়ায় তুমুল চাঞ্চল্য!

Howrah ATM Machine Ransacked: আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এটিএম মেশিনের বডি ভাংচুর অবস্থায় আছে।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের এটিএম থেকে টাকা লুট। ঘটনার তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোররাতে আন্দুল রোডের ধারে আলমপুরে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ATM কাউন্টারে লুট করে দুষ্কৃতীরা। জানা যাচ্ছে, দুষ্কৃতীদের দল কাকভোরে এই ঘটনা ঘটিয়েছে। এটিএম এর মেসিন গ্যাস কাটার দিয়ে কেটে সব টাকা নিয়ে চম্পট দেয়।                                 

আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন এটিএম মেশিনের বডি ভাংচুর অবস্থায় আছে। এছাড়াও এটিএম মেশিনের একটি অংশ বাইরে রাস্তায় পড়ে রয়েছে। মেশিনে অগ্নি সংযোগ করা হয়েছে। সিসি ক্যামেরা ভাঙ্গা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

এর পাশাপাশি ব্যাঙ্কের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কি পরিমান টাকা খোয়া গেছে তা এখনো স্পষ্ট নয়। ব্যাংকের আধিকারিকরা এলেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এর পেছনে সংগঠিত কোনও গ্যাং আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।                

আরও পড়ুন, খাস কলকাতায় এবার ATM জালিয়াতি! ধুরন্ধর বুদ্ধিতে টাকা সাফ শহরের গ্রাহকদের!

এদিকে, শনিবার সকাল থেকেই হইচই যাদবপুর এলাকায়। অরক্ষিত এটিএমে সাইবার জালিয়াতির অভিযোগ। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। অভিযোগ, এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যায়। বাধ্য হয়ে, এটিএম মেশিনের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন গ্রাহকরা। তাঁদের দাবি, এটিএম কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করার জন্য। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ, এটিএমে কোনও নিরাপত্তারক্ষী থাকে না। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget