এক্সপ্লোর

Howrah News: প্রবল জলোচ্ছ্বাসে ভাঙল জেটি, বন্ধ এই রুটের ফেরি সার্ভিস

Howrah Ferry Service: প্রবল জলোচ্ছ্বাসের জেরে বাউরিয়া বজবজ রুটের ফেরি সার্ভিস বন্ধ...

সুনীত হালদার, হাওড়া: প্রবল জলোচ্ছ্বাসে অঘটন হাওড়ার বাউরিয়া ঘাটে। প্রবল জলোচ্ছ্বাসের কারণে ভেঙে গেল জেটি। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়ার বাউরিয়া ঘাটে। এর ফলে বাউরিয়া বজবজ রুটের ফেরি সার্ভিস বন্ধ আছে। ফলে বিপাকে পড়েন কমপক্ষে ৭ হাজার নিত্যযাত্রী।

প্রবল জলোচ্ছ্বাসে অঘটন হাওড়ার বাউরিয়া ঘাটে

জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ গঙ্গা নদীতে হঠাৎ বাণ আসার কারণে বাউরিয়া ঘাটের গ্যাংওয়ে পল্টুন থেকে সরে যায়। ফলে ওই ঘাট ফেরি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। যাত্রী নিরাপত্তার জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখে হুগলি নদী জলপথ পরিবহন সমিতি। বজবজ বা শিয়ালদা যেতে যাত্রীরা ঘুর পথে বেশি পয়সা খরচ করে যেতে বাধ্য হচ্ছেন।

কী কারণে ফেরি সার্ভিস বন্ধ ?

প্রায় একই ধরণের ঘটনা ঘটে গত রবিবার এবং সোমবার হাওড়া শিবপুর ঘাটে। জলের তোড়ে গ্যাংওয়ে ভেঙে পল্টন থেকে সামনের দিকে বেরিয়ে যায়। এর ফলে শিবপুর ঘাট থেকে বাবুঘাট বা চাঁদপাল ঘাট রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে পল্টুনকে লোহার চেন দিয়ে গ্যাঙয়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

ওই ঘাট দিয়ে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৬ হাজার যাত্রী যাতায়াত করেন

ঘাটের গেটে তালা ঝুলছে দেখে সকালবেলায় অফিসযাত্রীরা বিপাকে পড়েন। ওই ঘাট দিয়ে প্রতিদিন কমপক্ষে ৫ থেকে ৬ হাজার যাত্রী যাতায়াত করেন। তাঁদের অভিযোগ এর আগেও একাধিকবার বাণের সময় একই ধরণের সমস্যা তৈরি হয়েছিল। বারবার গ্যাংওয়ে ভেঙে গেলেও কেন কর্তৃপক্ষ পাকাপাকি ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

যাত্রী নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির

দুটি ঘাটের দেখভালের দায়িত্ব আছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি। কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী নিরাপত্তার কথা ভেবে দুটি ঘাটেই ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কী কারণে জলের ধাক্কায় গ্যাঙওয়ে বারবার ভেঙে যাচ্ছে তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। এ ব্যাপারে রাজ্য সরকারের ভূতল পরিবহন সংস্থার সাহায্য চাওয়া হয়েছে।

আরও পড়ুন, 'আবেদন করার আগে..', CAA নিয়ে কী বার্তা মমতার ?

প্রসঙ্গত, ফেরি পরিষেবা নিয়ে ভোগান্তি এই নতুন নয়। কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও আবার নদীর চর নিয়েও সমস্যার উদাহরণ অতীতে রয়েছে। জানুযারি মাসে  এনিয়ে সমস্যায় পড়েছিল দক্ষিণ ২৪ পরগনাবাসী। 

সেরা শিরোনাম

ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget