এক্সপ্লোর

Howrah News : বেলগাছিয়ায় ভাগাড় বিপর্যয় ! ময়লা তোলা বন্ধ হাওড়াজুড়ে, এবার কী জেলাজুড়ে হবে জঞ্জালের পাহাড়?

সাফাই কর্মীরা কাজ না করার ফলে ভ্যাট গুলিতে উপচে পড়ছে জঞ্জাল। ছড়াচ্ছে দুর্গন্ধ। তীব্র সঙ্কটে পড়েছেন হাওড়া শহরের বাসিন্দারা। 

সুনীত হালদার, হাওড়া : বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের পরে হাওড়া শহরজুড়ে আরেক আশঙ্কা। বন্ধ হয়েছে জঞ্জাল তোলা।  মঙ্গলবার সকাল থেকে সাফাই কর্মীরা কাজ না করার ফলে ভ্যাট গুলিতে উপচে পড়ছে জঞ্জাল। ছড়াচ্ছে দুর্গন্ধ। তীব্র সঙ্কটে পড়েছেন হাওড়া শহরের বাসিন্দারা। 

হাওড়া পুরসভার নির্দেশে মঙ্গলবার শহরের পঞ্চাশটি ওয়ার্ডে সকাল থেকে জঞ্জাল সরানোর কাজ বন্ধ। বেলগাছিয়ার ভাগাড়ে জঞ্জালের পাহাড় জমে যাওয়ায় গত বুধবার রাতে পাইপ লাইন বসানোর সময় ধস নামে। মাটি বসে যাওয়ায় একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রাস্তায় ফাটল ধরে । মাথার উপর ছাদ হারিয়ে অথৈ জলে পড়েন এলাকার বাসিন্দারা। এরই জেরে মঙ্গলবার হাওড়া পুরসভা পক্ষ থেকে জঞ্জাল বোঝাই লরি ভাগাড়ে পাঠানো বন্ধ রাখা হয়েছে।

সোমবার ভাগাড়ের সাইট অফিসে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম । জেলাশাসক, হাওড়া সিটি পুলিশের কমিশনার, হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান, বিধায়ক, কেএমডিএ এবং হাওড়া পুরসভার পদস্থ ইঞ্জিনিয়ারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে বেলগাছিয়ার পরিবর্তে  বিকল্প জায়গার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার ফিরহাদ হাকিমের উপস্থিতিতে হাওড়া এবং বালি পুরসভার আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং কেএমডিএ র ইঞ্জিনিয়ারদের একটি  বৈঠক হওয়ার কথা।  এই বৈঠকেই বিকল্প জায়গা ঠিক হতে পারে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তাঁর আশ্বাস ,  দুপুরের মিটিংয়ের পর সিদ্ধান্ত হবে। এরপর জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হবে। তবে হাওড়া শহরের বাসিন্দারা জানিয়েছেন সকাল থেকে জঞ্জাল না তোলার ফলে তারা চরম অসুবিধায় রয়েছেন। যদিও পুরসভার পক্ষ থেকে জঞ্জাল পরিষ্কার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে বেলগাছিয়ার অবস্থাও ভয়াবহ । ৫ দিন হয়ে গেল, মাথার ওপর ছাদ নেই। খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে রাত কাটছে। চরম দুর্দশার মধ্যেই কাটছে দিন-রাত। ছোট - ছোট বাচ্চারা কেউ রয়েছে আধপেটা খেয়ে, কেউ না খেয়ে। আগামীতে কোথায় যাবে, কে দেবে পুনর্বাসন, কিছুই জানেন না তাঁরা।  হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের গলায় এখন শুধুই হাহাকার।  একদিকে মাটি বসে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। দুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জলে ভাসছে রাস্তাঘাট। চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিশ্চয়তা গ্রাস করছে প্রতিনিয়ত।  

 

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget