এক্সপ্লোর

Swaraswati Puja: পঞ্জিকা-প্রথা মেনে সরস্বতী পুজো বেলুড় মঠে

Belur Math: সকাল থেকেই ভক্তি সহকারে আরাধনা হচ্ছে বাগদেবীর।

ভাস্কর ঘোষ, হাওড়া: প্রথা মেনে বেলুড় মঠের সমস্ত শিক্ষা কেন্দ্রে আজ মহাসমারোহে সরস্বতী পুজো (Saraswati Puja) হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের (Ramakrishna Math and Ramakrishna Mission) যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বেলুড় এবং সারা দেশ ও বিশ্বে ছড়িয়ে রয়েছে। সেই সব কয়েকটি কেন্দ্রেই আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে সরস্বতী দেবীর আরাধনা চলছে। বেলুড় মঠ লাগোয়া বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়, বিদ্যামন্দির মহাবিদ্যালয়, জনশিক্ষা মন্দির, বিএড কলেজ সহ প্রায় সাতটি কেন্দ্রে পূজা হচ্ছে।

বেলুড় মঠের (Belur Math) রীতি অনুযায়ী পূজা করেন বেলুড় মঠের সন্ন্যাসীরাই। সকাল থেকেই সমস্ত কেন্দ্রে ভক্তি সহকারে আরাধনা হচ্ছে বাগদেবীর। দেবীর সংকল্প আবাহন আরাধনা বন্দনা সঙ্গীত হচ্ছে। পুজো শেষে প্রসাদ বিতরণও হয়েছে।  এরই মাঝে ছাত্রছাত্রী এবং নবাগতদের অঞ্জলি দেওয়া হয়। 

একই দিনে দুই উৎসব:
বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস (Republic Day)। সেই সঙ্গে মাঘ মাসের শুক্লা পঞ্চমী৷ দিল্লির (Delhi) কর্তব্য পথ থেকে রেড রোড য়খন কুচকাওয়াজে মুখর, তখন, বাংলার ঘরে ঘরে বাগ্ দেবীর আরাধনা। পঞ্চমীতে বিদ্যার আরাধনা পাড়ায়, সকুলে, কলেজে পডুয়ারা ব্রতী সরস্বতী বন্দনায়। এদিন তাই খুদেদের হাতেখড়ি। গুরুমশাইয়ের হাত ধরে লেখা শুরু, শেখা শুরু আমরি বাংলা ভাষার অ আ ক খ। সরস্বতী পুজোর সন্ধ্যায় বাংলা ভাষা শেখার জন্য হাতেখড়ি হল রাজ্যপালেরও। ব্রহ্মার মানসকন্যা সরস্বতী৷ এক হাতে তাঁর বীণা, অন্যহাতে পুস্তক৷ তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই ব্যস্ত তাঁর আরাধনায়৷ বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম৷ মন্ত্রতন্ত্র, নিয়মকাননুও তেমন কিছু নয়৷ 

সরস্বতী (Saraswati Puja) কিন্তু কল্যাবিদ্যারও দেবী৷ তাই শিল্প সাধনা যাঁরা করেন, তাঁরাও আজ পুজায় ব্যস্ত৷ বাগদেবী শ্বেতশুভ্র৷ কিন্তু বাঙালি তাকে নিজের মনের রঙ মিশিয়ে বসন্তের শুরুতে করেছে বাসন্তী বর্ণা৷ তাঁর সঙ্গে রঙ মিলিয়ে সাজে পূজারীণিরাও৷ সকালে ছিল হালকা মিঠে রোদ। বেলা বাড়তেই কঠিন হয়েছে রোদের মুখ৷ তার মধ্যেই পুজোর অর্ঘ্য নিবেদন, আর শাড়ির বাসন্তীতে কুড়িয়ে পাওয়া একসমুদ্র আবেগ! ভালোলাগার  রঙিন একটা দিন৷ এদিন সকাল থেকেই শহরের ইতিউতি নীল-সাদা-হলুদ-লালদের মিছিল৷ পাটভাঙা সিল্ক-তাঁত আর আনকোরা পাঞ্জাবির মেকওভার৷ সরস্বতী পুজো বলে কথা৷ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।

আরও পড়ুন:  'বিচারপতির টিপ্পনি কাটা ঠিক নয়', ‘এপাং-ওপাং-ঝপাং’ কটাক্ষের পাল্টা গ্রন্থাগার মন্ত্রী

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget