এক্সপ্লোর

Howrah Bhopal Express: হাওড়া-ভোপাল এক্সপ্রেসের বগির নীচে আচমকা ধোঁয়া ! হল্ট স্টেশনে দাঁড়াল ট্রেন

Howrah Bhopal Express: হাওড়া-ভোপাল এক্সপ্রেসের বগির নীচে আচমকা ধোঁয়া ! এক রেল যাত্রী জানালেন, 'জানালার ধারে বসে ছিলাম। আচমকাই দেখি ...'

সোমনাথ মিত্র, হুগলি: আপ হাওড়া-ভোপাল এক্সপ্রেসের (Howrah Bhopal Express) বগির নিচ থেকে ধোঁয়া। হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ধনিয়াখালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি ( Dhaniakhali Halt Station)। গাড়ির চালক-সহ রেল কর্মীরা এসে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিট ট্রেনটি ধনিয়াখালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে থাকার পর পুনরায় ছেড়ে বর্ধমানের (Burdwan) দিকে রওনা দেয়।

ট্রেনের  যাত্রীরা জানান, 'জানালার ধারে বসে ছিলাম। আচমকাই দেখি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর ট্রেন দাঁড়িয়ে যায়।' পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,'ব্রেক ব্রাইডিং থেকে সামান্য ধোঁয়া বের হচ্ছিল। অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে বিষয়টা সমাধান হয়ে গেছে।' প্রসঙ্গত, এক্সপ্রেস ট্রেনই হোক কিংবা লোকাল ট্রেন, প্রত্যেক ক্ষেত্রেই এমন ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। তবে যেকোনও যাত্রীবাহী ট্রেনেই আচমকা ধোঁয়া বের হতে দেখা গেলে, সবার প্রথমে কী করতে হবে অনেকেই বোঝেন না। আতঙ্কে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এক্ষেত্রে যদি রেল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পারে, তাহলে তাদের তরফে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে কোনওভাবেই যেনও গুজব না ছড়ায়।

এহেন অবস্থায় ট্রেন দাঁড়িয়ে গেলে কিছুটা স্বস্তি। কিন্তু যদি ট্রেন চালু থাকে, দাঁড়ানোর কোনো উপায় নেই, সেক্ষেত্রে একটা আতঙ্ক তৈরি হয়। এর আগে তেইশ সালে ভাইফোঁটার সময় হাওড়াগামী ট্রেনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে সেবার আগুন আতঙ্ক ছড়িয়ে শোরগোল পড়ে গিয়েছিল। তবে ভারতীয় রেলে একাধিক অঘটনের উদাহরণ রয়েছে। ট্রেনের সামনে মরণঝাঁপ থেকে শুরু করে গায়ে আগুন দেওয়ার মতোও অজস্র মর্মান্তিক ঘটনার উদাহরণ রয়েছে।

আরও পড়ুন, বাঁকা হাতের আঙুল, মুখও গিয়েছে বেঁকে, মনের জোরকে সঙ্গী করে বাঁ পায়ে মাধ্যমিক দিচ্ছে খেরওয়াল

অপরদিকে, এই ভারতীয় রেলের প্রথম সারির কামরাতেই একবার এক ব্যতিক্রমী অভিযোগ প্রকাশ্যে এসেছিল। এক যাত্রীর গা পাশে ট্রেনের ছাদ বেয়ে নামছিল অবিরত ধারা। স্বাভাবিকভাবেই ওই ঘটনা ভোগান্তি তৈরি করেছিল। এবং সেটি মুহূর্তেই ভিডিও করে সোশ্যালে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি, খাবার নিয়েও একাধিকবার উঠেছে অভিযোগ। তবে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, এক্ষেত্রে আচমকা ধোঁয়া কেন তৈরি হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় রেল।

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget