এক্সপ্লোর

Madhyamik Exam : বাঁকা হাতের আঙুল, মুখও গিয়েছে বেঁকে, মনের জোরকে সঙ্গী করে বাঁ পায়ে মাধ্যমিক দিচ্ছে খেরওয়াল

Purulia Kheroyal Hembram Takes Madhyamik Exam By Left Leg:  বাঁ–পায়ে দুই ‌আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : দুই হাতই কাজ করে না তার। আঙুল বাঁকা। পেন ধরা অসম্ভব। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেই রয়েছে নানরকম চ্যালেঞ্জ। কিন্তু মনটা তার বড় শক্ত। দৃঢ় তার প্রত্যয়। জীবনে এগিয়ে যেতে গেলে পড়াশোনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই , জানে সে। তাই তো জীবনের প্রথম বড় পরীক্ষাটি সে দিচ্ছে পা-দিয়ে লিখে।

 বাঁ–পায়ে দুই ‌আঙুলের ফাঁকে ধরে পেন। শরীর বেঁকিয়ে লিখে যাচ্ছে সে। সেই কাজটা যে মোটেই সহজ নয়, সে-কথা বলাই বাহুল্য। লিখত লিখতে শরীরটা প্রায় বেঁকেই যায়ে। শরীর নানা চ্যালেঞ্জ দিলেও, জয় করে সকলের কাছে উদাহরণ সৃষ্টি করেছে আদিবাসী বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের খেরোয়াল হেমব্রম। শুধু তাই নয়, ওই পড়ুয়ার মুখও বাঁকা। ভাল করে কথাও বলতে পারে না।

বাঁ পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে খেরওয়াল হেমব্রম ।  জঙ্গলমহলের আড়ষা ব্লকের সিরকাবাদ হাই স্কুলের ছাত্র সে। তার পরীক্ষা কেন্দ্র  স্বামী শ্রদ্ধানন্দ  বিদ্যাপীঠ। বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব প্রায় ১৫ কিমি। রোজ এই অবস্থায় এতটা পথ আসা বড়ই মুশকিল। তাই পরীক্ষা কেন্দ্রের হোস্টেলে থাকার অনুমতি দেওয়া হয়েছে।  খুব  কষ্ট করেই সংসার চলে তাদের। তাই কিছু অর্থ সাহায্যও করা হয়েছে তাকে। ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার সূত্রে খবর, জন্মের পর জন্ডিসে আক্রান্ত হয়েছিল সে। চিকিৎসা চলাকালীনই তার হাতের আঙুল বাঁকতে শুরু করে। মুখ বেঁকে যায়।  আস্তে আস্তে অকেজো হয়ে পড়ে দুটি হাত।  চিকিৎসার জন্য ছাত্রটিকে ভিন রাজ্যেও নিয়ে যাওয়া হয়। তবে ইতিবাচক ফল মেলেনি। পরীক্ষা কেন্দ্রে তার জন্য ৪৫ মিনিট আলাদা সময় দেওয়া হয়েছে। যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

লক্ষ্য স্থির থাকলে প্রতিবন্ধকতা যে  কোনও বাধা নয়, তার বড় প্রমাণ খেরোয়াল হেমব্রম। সেই লক্ষ্যে অবিচল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসছে সে।ছোট থেকেই নিজের জীবনে নানা বাধার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে সে। হাত অক্ষম বলেই পা দিয়ে লিখেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। ইচ্ছে আরও পড়াশোনা করার ও এগিয়ে যাওয়ার।  

 আরও পড়ুন :                

মাস ঘুরলেই শিবরাত্রি, জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক সময় ও নিয়ম

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget