এক্সপ্লোর

Howrah: বালিতে সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় ধরা পড়ল বাইক চোর

Bally Police Station: হাওড়ার বালিতে বেপরোয়া গতিতে পালানোর সময় সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় ধরা পড়ল বাইক চোর। অভিযুক্তকে গ্রেফতার করেছে বালি থানার পুলিশ।

ভাস্কর ঘোষ, বালি: হাওড়ার বালিতে বেপরোয়া গতিতে পালানোর সময় সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় ধরা পড়ল বাইক চোর। অভিযুক্তকে গ্রেফতার করে বালি থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত গতকাল রাতে। পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গতিতে যাওয়ার সময় এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় সিভিক ভলান্টিয়ার ইমরান আনসারির। জিজ্ঞাসাবাদে জানা যায়, বাইক চালকের কাছে গাড়ির চাবি অথবা নথি কিছুই নেই। অভিযোগ, সেইসময় সিভিক ভলান্টিয়ারকে বাইক বিক্রির টাকার ভাগ দেওয়ার টোপ দেয় বাইক চোর। এরপরই বালি থানায় ফোন করেন সিভিক ভলান্টিয়ার। ঘটনাচক্রে সেইসময় থানায় হাজির হন বাইকের মালিক। বাইক চুরির পিছনে বড়সড় কোনও চক্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

কিছুদিন আগে হাওড়ার একটি ফ্ল্যাটবাড়িতে চুরির কিনারা করতে গিয়ে তাজ্জব বনে যান পুলিশকর্মীরা। বাবা পূর্ত দফতরের অবসরপ্রাপ্ত আধিকারিক। মা ছিলেন হাই স্কুলের শিক্ষিকা। আর তাঁদের ইংরেজিতে এমএ পাস ছেলে কিনা আন্তঃজেলা চুরিচক্রের পাণ্ডা! ৩২ বছরের সুদর্শন যুবক সৌমাল্য আসানসোলের বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, প্রথমে বিভিন্ন ফ্ল্যাটবাড়িতে রেকি করে নিতেন তিনি। তারপর সঙ্গীকে নিয়ে অপারেশন চালাতেন সেখানে। গোয়েন্দা সূত্রে খবর, আসানসোল, হুগলি এবং হাওড়া জেলায় ছড়িয়ে তাঁর নেটওয়ার্ক।

পুলিশ জানতে পেরেছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ. পাস সৌমাল্য। তদন্তকারীদের দাবি, ২০১৮ সাল থেকে পাকাপাকি ভাবে চুরিকে পেশা হিসেবে বেছে নেন এই তরুণ। আসানসোলে ১৬টি এবং হাওড়া ও হুগলিতে ৬টি চুরির ঘটনায় পুলিশের খাতায় তাঁর নাম রয়েছে। গত বছর মার্চে আসানসোলে একটি চুরির ঘটনায় জেল হয় সৌমাল্যর। ছেলের কুকীর্তি জেনে আত্মঘাতী হন মা। 

পুলিশ সূত্রে খবর, গত বছর এপ্রিলে জেল থেকে ছাড়া পেয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সঙ্গী প্রকাশ শাসমলকে নিয়ে নতুন ডেরা তৈরি করেন। কিন্তু শেষ রক্ষা হল না। হাওড়ার আন্দুল স্টেশন রোড লাগোয়া একটি অ্যাপার্টমেন্টে চুরি করতে গিয়ে ধরা পড়ে যান। 

হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ প্রতীক্ষা ঝারখারিয়া জানিয়েছেন, ‘সাঁকরাইল থানার পুলিশ ৯ জুন জনৈক অভিযান ঘোষের কাছ থেকে তাঁর বাড়িতে চুরির অভিযোগ পায়। তার মধ্যে ১৮০ গ্রাম থেকে ২০০ গ্রাম সোনা হাতানোর অভিযোগও ছিল। ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আগ্নেয়াস্ত্রের উপস্থিতিও পাই। সৌমাল্য চৌধুরী ও তাঁর সহযোগী প্রকাশ শাসমল, বিভিন্ন ক্লু ঘেঁটে অভিযান চালিয়ে দু’জনকে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। একাধিক কেস রয়েছে। একটা এজেসি বোস রোডে, একটা বালিতে, একটা উত্তরপাড়া, একটা জগাছায়, আমরা যা খবর পেয়েছি, তাতে তারা মূল কাজটা আসানসোল এলাকাতেই করত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget