এক্সপ্লোর

Howrah: আনিস খানের অনুপস্থিতিতেই আমতায় রক্তদান শিবির, কর্মসূচির ব্যানারে রইল ছবি

Howrah News: গত বছর ২২ মে, এদিনের মতোই রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন আনিস। কিন্তু তৃণমূল সেই শিবির করতে দেয়নি বলে অভিযোগ ছিল তাঁর।

সুনীত হালদার, হাওড়া: আনিস খান (Anish Khan) আর নেই। আমতায় (Amta) তাঁকে ছাড়াই, তাঁর পাড়াতে হল রক্তদান শিবির (blood donation camp)। আনিসের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতেও সরব হলেন উদ্যোক্তারা। গত বছর রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ ফের অস্বীকার করল তৃণমূল। অন্যদিকে সিটের (SIT) তদন্তের বিরুদ্ধে পথে নামল সিপিএম।

আনিসকে ছাড়াই রক্তদান শিবিরের আয়োজন

হওয়ার কথা ছিল গত বছর ২২ মে। সে বার হয়নি। হল এ বার। কিন্তু গত বছর এই রক্তদান শিবিরের যিনি মূল উদ্যোক্তা ছিলেন, আজ তিনি নেই। আনিস খানকে ছাড়াই, রক্তদান শিবির হল তাঁর পাড়ায়। 

কর্মসূচির ব্যানারে ছিল আনিসের ছবি। নিহত আনিসের দাদা সাবির খানের কথায়, 'এই রক্তদান শিবির গতবার করতে চেয়েছিল, পারেনি। তৃণমূল করতে দেয়নি। এবার করলাম। আমরা আনিসের হত্যার কোর্টের নজরদারিতে সিবিআই চাই। এখনও কোনও বিচার পাইনি, তাই চাই তদন্ত সঠিকপথে হোক।'

কী হয়েছিল গত বছর? কী দাবি পরিবারের?

গত বছর ২২ মে, এদিনের মতোই রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন আনিস। কিন্তু তৃণমূল পরিচালিত কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তাঁর অনুগামীরা হুমকি দিয়ে রক্তদান শিবির করতে দেননি বলে, থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনি। 

যদিও সেই অভিযোগ আজও মানতে নারাজ তৃণমূল। তৃণমূল কংগ্রেস, হাওড়া গ্রামীণ বিধায়ক ও কোঅর্ডিনেটর সমীর পাঁজা বলতেন, 'যে স্কুলে ক্যাম্প করার চেষ্টা করেছিলেন, ওরা অনুমতি দেয়নি। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। মিথ্যা অভিযোগ।'

গত ১৮ ফেব্রুয়ারি রাতে অস্বাভাবিক মৃত্যু হয় আনিস খানের। পুলিশের বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। তদন্তে নেমে, কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম।

আরও পড়ুন: Arjun Singh: বাবার পিছু পিছু তৃণমূলে ফিরছেন পবনও! ছেলেকে নিয়ে যা বললেন অর্জুন

এদিন আমতায় বিভিন্ন ইস্যুর পাশাপাশি সিটের তদন্তের বিরুদ্ধেও পথে নামে সিপিএম। আনিসের পাড়া থেকে বাইনান গ্যারেজ মোড় পর্যন্ত মিছিল করে তারা। 

আনিস যেমন চেয়েছিলেন, সেই মতোই এদিন আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। রক্ত দিলেন অনেকেই। কিন্তু দেখে যেতে পারলেন না আনিস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget