এক্সপ্লোর

Howrah Bridge Accident হাওড়া ব্রিজে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১০

ঘটনার জেরে হাওড়া ব্রিজ চত্বরে যানজট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে নিত্যযাত্রীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


সুনীত হালদার, পার্থপ্রতিম ঘোষ, হাওড়া:
হাওড়া ব্রিজে (Howrah Bridge) দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাওড়া জেলা হাসপাতালে (Howrah Zila Hospital)। এর জেরে হাওড়া ব্রিজ (Howrah Bridge) চত্বরে যানজট তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্ভোগে নিত্যযাত্রীর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ (Police)। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

দুমড়ে-মুচড়ে গেছে একটি বাসের সামনের অংশ! আরেকটি বাসও ক্ষতিগ্রস্ত। হাওড়া ব্রিজে (Howrah Bridge) দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন অন্তত ১০ জন যাত্রী। কেবিনে দীর্ঘক্ষণ আটকে পড়েন একটি বাসের চালক। বৃহস্পতিবার সকালে ব্যস্ত সময়ে, দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজে যানজট তৈরি হয়।

 পুলিশ সূত্রে (Howrah) জানা গেছে, হাওড়ামুখী (Howrah) ২৪বি ও ধর্মতলাগামী (Dharmatala) ৫৯ নম্বর রুটের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হাওড়ামুখী বাসের যাত্রীদের দাবি, খুব জোরে চালাচ্ছিলেন চালক। প্রচন্ড গতির কারণে দুর্ঘটনা।

যাত্রীদের বয়ান: আহত বাসযাত্রী খাদিজা বিবির কথায়, ছেলের কাছে আসছিলাম, আগেও ওভারটেক করেছে বাস। ব্রিজে (Howrah Bridge) ওঠার সময় আচমকা গতি বাড়ায়। তারপর উল্টোদিক থেকে আসা বাসে ধাক্কা মারে। ভৈরব পাল নামে আরও এক বাসযাত্রী বলছেন হাওড়া ব্রিজের উপর সাইড কাটাতে না কাটাতে ধাক্কা মারে।

হাওড়া জেলা (Howrah Zila) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৪বি রুটের বাসচালককে। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে, হাওড়া ব্রিজের  একটি লেনে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। 

আরও পড়ুন: TMC: ক্ষমা না চাইলে ২ কোটির মানহানি মামলা, চাকরি দুর্নীতি মন্তব্যে লকেটকে হুঁশিয়ারি বেচারামের

ডিএলএফে বাস দুর্ঘটনা: সম্প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনা ঘটে সল্টলেকে (Bus Accident)। ঘটনায় আহত হন এক মহিলা সহ-২ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদিগন্ত ট্রাফিক পুলিশ (Traffic Police )। স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে বেনফিস (Benfish) থেকে এস ডি এফ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস। সেই সময়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। 

ঘটনায় আহত হযন বাসের এক মহিলা যাত্রী। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও দুর্ঘটনা আহত হন এবং পড়ে বাসের মধ্যেই আটকে যায় বাসের চালক। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিকের আধিকারিকরা এসে বাস চালককে উদ্ধার করে তাঁকেও হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget