এক্সপ্লোর

Christmas Carnival 2023: মারমুখী ক্রীড়া প্রতিমন্ত্রী, হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে

Howrah News: মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। মন্ত্রী মনোজকে ঘিরেও ধাক্কাধাক্কি। 

সুনীত হালদার, শুভেন্দু দাস ও পার্থ প্রতিম ঘোষ, হাওড়া: তৃণমূল-তৃণমূলের দ্বন্দ্বেও উঠল চোর-চোর স্লোগান। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের সংঘাত। মধ্যস্থতা করতে গেলে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি। মন্ত্রী মনোজকে ঘিরেও ধাক্কাধাক্কি। 

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। যদিও কয়েকঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় পুরসভার তরফে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বের নির্দেশে এদিন দুপুর ২টো থেকে ফের চালু হয় ক্রিসমাস কার্নিভাল। আর এই কার্নিভাল শুরুর আগে ফের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মন্ত্রী মনোজ তিওয়ারির অনুগামীদের সঙ্গে পুর প্রশাসকের অনুগামীদের মধ্যে হাতাহাতি হয়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই এই ঘটনা ঘটে। 

কী ঘটেছিল?

কার্নিভালে বেআইনি পার্কিং ফি আদায়ের অভিযোগ তোলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। অভিযোগ, মন্ত্রী ঘনিষ্ঠরা কার্নিভালে চড়াও হয়ে তাণ্ডব চালায়। পার্কিং লটের কর্মীদের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে দেওয়া হয়। এরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে পাঁচদিনের মাথায় কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী। গতকালের ঘটনাকে গুন্ডামি বলে আক্রমণ করেন মন্ত্রী অরূপ রায়।

পুরসভার ক্রিসমাস কার্নিভাল বন্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। কার্নিভাল শুরু করতে এদিন সকালেই নির্দেশ দেওয়ার পাশপাশি অশান্তি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কার্নিভাল হবে। আমি পুলিশকে সকালেই নির্দেশ দিয়ে দিয়েছি। ওই কার্নিভাল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময়। আর ওটা বন্ধ করার কোনও কারণ ছিল না। যদি কোনওরকম কেউ কাউকে কোনও কথা বলে সেটা নিয়ে কার্নিভাল বন্ধ করার কোনও ব্যপার নেই। সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত। দু'পক্ষই আমি বলব যে, আইনত যা যা অ্যাকশন নেওয়ার পুলিশ নেবে।কেউ কোনও বাধা সৃষ্টি করলে আইন আইনের পথে চলবে। এটা ঠিক নয়, আমি এসব সাপোর্ট করি না। ’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jyotipriya Mallick:নতুন বছরে সরকারি ক্যালেন্ডারে মন্ত্রীর পদে জেলে হেফাজতে থাকা জ্যোতিপ্রিয়র নাম! শুরু বিতর্ক

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget