এক্সপ্লোর

Howrah Coronavirus Update : হাওড়ায় মঙ্গলাহাট বন্ধের সিদ্ধান্ত, অঙ্কুরহাটি হাটও বন্ধ করার ভাবনা প্রশাসনের

Howrah Coronavirus Update : করোনা সংক্রমণের জেরে বালিতে বন্ধ ব্যাঙ্ক। উদয়নারায়ণপুরে মাইক নিয়ে প্রচার বিধায়কের।

সুনীত হালদার, ভাস্কর ঘোষ, হাওড়া : একই জেলার দুই ছবি। একদিকে হাট বন্ধের প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ। আরেকদিকে কোভিডবিধিকে (Corona Rule Violation ) বুড়ো আঙুল দেখিয়ে বাজারে ভিড়। 

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Infection)। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে কলকাতা, উত্তর ২৪ পরগনার পর তৃতীয় স্থানে হাওড়া। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করে মঙ্গলাহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হাওড়া জেলা প্রশাসন। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কোনা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন ব্যবসায়ীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। বিক্ষোভকারীদের অনেককরই মুখে মাস্ক ছিল না। 

পাশাপাশি, ডোমজুড়ের অঙ্কুরহাটি হাটের ছবিটাও রীতিমতো আশঙ্কার। শুক্রবার সেখানে ছিল থিকথিকে ভিড়। ক্রেতা-বিক্রেতাদের অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। অনেকেই ঘুরে বেড়িয়েছেন মাস্ক থুতনির নীচে নামিয়ে। ধরা পড়লেই খাড়া করেছেন অজুহাত। 

আরও পড়ুন :

বেলাগাম করোনা, বেপরোয়া মানুষ ! কলকাতা থেকে জেলা, মাস্কহীন মুখের সারি

সংক্রমণের আশঙ্কায় এই হাটও (Mangala Hat) বন্ধ করার চিন্তাভাবনা চলছে। অন্যদিকে, বেলাগাম সংক্রমণের জেরে বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। স্থানীয় সূত্রে খবর, কানাড়া ব্যাঙ্কের বালি শাখার সব কর্মীই করোনা আক্রান্ত। তার প্রভাব পড়েছে পরিষেবায়। ভোগান্তির শিকার গ্রাহকরা।

' ডাবল ডোজ নিয়েও তো করোনা রোখা যাচ্ছে না ' , দাবি ক্রেতা শেখ রহিমের। মাস্ক ছাড়াই সারাদিন বাজারে ঘুরছেন জুম্মান আলি মোল্লা। যুক্তি, সারাদিন পরেছিলাম...কোথায় খুলেছি...খুঁজে পাচ্ছি না। 

হাওড়ার উদয়নারায়ণপুরেও করোনার বাড়বাড়ন্ত। সচেতনতা বাড়াতে শুক্রবার পুলিশ ও বিডিও-কে নিয়ে প্রচার করেন তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। অন্যদিকে ,  কর্মীরা করোনা আক্রান্ত। হাওড়ার বালিতে বন্ধ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গতকাল থেকেই কানাড়া ব্যাঙ্কের বালি বাজার শাখায় গ্রাহক পরিষেবা ব্যাহত। সদর দফতরে বিষয়টি জানিয়ে অন্য শাখা থেকে কর্মী এনে ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। 

হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকে বাড়ছে করোনা সংক্রমণ। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এদিন বিডিও ও পুলিশকে নিয়ে প্রচার করেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা। সংক্রমণ ঠেকাতে ব্লকজুড়ে সপ্তাহে ২ দিন করে বন্ধ থাকবে দোকানবাজার। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়। 

 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget